চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে দুই কিশোরের মৃত্যু

আব্দুল্রাহ আল মামুন, চাঁপাইনবাবগঞ্জ

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুরে পৃথক স্থানে বজ্রপাতে দুই কিশোরের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছে আরও দুই কিশোর।

2023-04-27T18:09:19+00:00
2023-04-27T18:09:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে দুই কিশোরের মৃত্যু
আব্দুল্রাহ আল মামুন, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩, ৬:০৯ পিএম   (ভিজিট : ১২৮)
X

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুরে পৃথক স্থানে বজ্রপাতে দুই কিশোরের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছে আরও দুই কিশোর। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে আম বাগানে আমে ব্যাগিং করার সময় এ হতাহতের ঘটনা ঘটে।

বজ্রপাতে মৃতরা হলো- শ্যামপুর গোপালনগর গ্রামের মো. আব্দুল কাদেরের ছেলে মো. শাহিন আলী (১৩) এবং শ্যামপুর শরৎনগর গ্রামের মো. হারুন আলীর ছেলে অসিম (১২)। আহতরা হলো- লছমানপুর গ্রামের রোজবুল ইসলামের ছেলে মো. নয়ন (১৩) ও শ্যামপুর গোপালনগর গ্রামের কাশেদের ছেলে মো. সরোয়ার (১৫)।

শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রবিউল ইসলাম জানান, বৃহস্পতিবার তার ইউনিয়নের শরৎনগর ও গোপালনগরে কয়েকজন শিশু আম বাগানে আমে ব্যাগিং করছিল। দুপুর আড়াইটার দিকে বজ্রপাত হলে গোপালনগরে শিশু শাহিন এবং শরৎনগরে অপর এক শিশু অসিম মারা যায়। এছাড়াও গোপালনগরের ঘটনায় আহত দুই কিশোর নয়ন ও সারোয়ারকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।  

এ ব্যাপারে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy