দুই মামলায় বিএনপি নেতা হেলাল-এজাজসহ ১৩ নেতাকর্মী কারাগারে

সৈকত মো. সোহাগ, খুলনা

সারাবাংলা

বিএনপি’র কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল ও খুলনা জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খানসহ ডুমুরিয়া এবং

2023-04-27T19:07:45+00:00
2023-04-27T19:07:45+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
দুই মামলায় বিএনপি নেতা হেলাল-এজাজসহ ১৩ নেতাকর্মী কারাগারে
সৈকত মো. সোহাগ, খুলনা
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩, ৭:০৭ পিএম   (ভিজিট : ১৩৫)
X

বিএনপি’র কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল ও খুলনা জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খানসহ ডুমুরিয়া এবং দিঘলিয়া থানার পৃথক দুই মামলায় ১৩ জন নেতাকর্মীকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। 

আজ বৃহস্পতিবার (২৭ এপ্রিল) খুলনা জেলা দায়রা জজ আদালতের বিচারক মীর শফিকুল আলম এ আদেশ দেন। উচ্চ আদালতের জামিন শেষে নিম্ন আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে শুনানী শেষে জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন আদালত।

কারাগারে প্রেরণকৃত নেতৃবৃন্দ হলেন- ডুমুরিয়া থানার মামলায় বিএনপি’র কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল ও খুলনা জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান, শেখ ফরহাদ হোসেন, আবরার হোসাইন সৈকত, আব্দুর রব আকুঞ্জি, মো. জামিনুর রহমান, মোল্লা মশিউর রহমান, মো. শাহ নেওয়াজ শেখ। 

অন্যদিকে, দিঘলিয়া থানায় অনুরুপ অভিযোগে দায়েরকৃত মামলায় হিমেল গাজী, নবাব মোল্লা, সোহেল রানা, মিঠু খান ও সৈয়দ সাগরকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত। সূত্রে জানা গেছে, গত ১১ ফেব্রুয়ারি বিদ্যুৎ-গ্যাস, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য, সার-বীজ ও কৃষি উপকরণের মূল্য কমানো এবং বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ ১০ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির আলোকে সারাদেশের ন্যায় ডুমুরিয়াতে পদযাত্রা কর্মসূচি পালন করে বিএনপি। 

ওইরাতে রাতে ডুমুরিয়া থানার এস আই তারেক রাইয়ান বাদী হয়ে বিএনপি’র কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, জেলা বিএনপি’র আহ্বায়ক আমীর এজাজ খান, ডুমুরিয়া উপজেলা শাখার আহ্বায়ক মোল্লা মোশাররফ হোসেন মফিজসহ ১৮ জনের নাম উল্লেখসহ ১৩০ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতা সৃষ্টির অভিযোগে মামলা করে। এ মামলায় উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন এজাহারনামীয় নেতৃবৃন্দ।

আদালতে ৮ জনের জামিন মঞ্জুর করে, জামিনপ্রাপ্তরা হলেন ডুমুরিয়া উপজেলা বিএনপি’র আহবায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ, আব্দুল হালিম, মশিউর রহমান লিটন, হাফিজুর রহমান শেখ, শেখ সরোয়ার হোসেন, শফি খান, আতিয়ার সরদার ও সরদার আব্দুল মালেক।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy