শ্রীমঙ্গলে চা-বাগান থেকে লজ্জাবতী বানর উদ্ধার
আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩, ৭:২৪ পিএম (ভিজিট : ২৪২)

X
শ্রীমঙ্গলের ভুরভুরিয়া চা-বাগান থেকে একটি লজ্জাবতী বানর উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এটিকে উদ্ধার করে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে নিয়ে আসা হয়।
শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, আজ সন্ধ্যায় ভুরভুরিয়া চা-বাগানের ২ নম্বর সেকশনে একটি লজ্জাবতী বানর দেখতে পেয়ে স্থানীয় লোকজন বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সেলফোনে খবর দেয়।
খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ঘটনাস্থলে পৌছে লজ্জাবতী বানরটিকে উদ্ধার করে সেবা ফাউন্ডেশনে নিয়ে আসেন। স্বপন দেব সজল জানান, আজ রাতেই এটিকে বন্যপ্রাণী ব্যবস্হাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল কার্যালয়ে হস্তান্তর করা হবে।
বাবু/জেএম