ঈদের ছুটিতে আখাউড়া চেকপোস্টে ভারতগামীদের ঢল

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

পবিত্র ঈদুল ফিতরের ছুটি উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে ভারতগামী যাত্রীদের ঢল নেমেছে। গত তিনদিনে প্রায় ৫

2023-04-27T19:29:12+00:00
2023-04-27T19:53:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঈদের ছুটিতে আখাউড়া চেকপোস্টে ভারতগামীদের ঢল
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩, ৭:২৯ পিএম  আপডেট: ২৭.০৪.২০২৩ ৭:৫৩ পিএম  (ভিজিট : ২৮৮)
X

পবিত্র ঈদুল ফিতরের ছুটি উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে ভারতগামী যাত্রীদের ঢল নেমেছে। গত তিনদিনে প্রায় ৫ হাজার যাত্রী পারাপার হয়েছে এই চেকপোস্ট দিয়ে। 

বৃহস্পতিবার (২৭ এপ্রিল ) দুপুর ২টা পর্যন্ত ৮ শতাধিক যাত্রী পারাপার করেছেন। এ ছাড়া ইমিগ্রেশন ভবন ও ভবনের বাইরে অপেক্ষমান ছিলেন আরও প্রায় তিন শতাধিক যাত্রী। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। আর যাত্রীর অতিরিক্ত চাপ সামলাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে ইমিগ্রেশন কর্মকর্তাদের।

ভারমগামী কয়েকজন যাত্রী জানান, ঈদের ছুটিতে ভারতের দর্শনীয় স্থান ঘুরতে যাচ্ছেন তারা। তবে আখাউড়া ইমিগ্রেশন ভবনটি ছোট এবং জরাজীর্ণ হওয়ায় দুর্ভোগ পোহাতে হয়। এ বন্দরে অবকাঠামোর কিছু দুর্বলতা আছে। অবকাঠামো আরও উন্নত করা উচিত। এপার এবং ওপারের ইমিগ্রেশনে অনেক তফাৎ। এখানে অবকাঠামো, প্রফেশনালিজম, চেকিং এগুলোতে আরও উন্নত করতে হবে। প্রতিদিন হাজারের বেশি লোক এ চেক পোষ্ট দিয়ে যাতায়াত করে। এই সংখ্যাটা বাড়তে থাকলে এ বন্দরটি লাভজনক বন্দর হতে পারে। যাত্রী সংখ্যা বেশি হলে এখানে বসার জন্য পর্যাপ্ত জায়গা নাই। ওয়াশ রুম নাই। বৃষ্টি হলে দাঁড়ানোর মত পর্যন্ত জায়গা নাই। এসব সমাধানে দ্রুত এসব সমস্যা দূর করতে হবে। যাত্রীদের দুর্ভোগ নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ স্বপন চন্দ্র দাস বলেন, আমাদের সাধ্যমতো যাত্রীদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করি। আমরা আন্তরিকার সাথে কাজ করছি। যাত্রী সেবার জন্য আমদের যে জনবল আছে তা দিয়ে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। এমনিতেই এখন এ পথে যাত্রীদের চাপ বেশি। তবে ঈদে উপলক্ষে স্বাভাবিকের চেয়ে যাত্রী পারাপার আরও বেড়েছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy