ত্রিশালে বেইলি ব্রিজ ভেঙে ৩০ কোটি টাকার ক্ষতি

ত্রিশাল( ময়মনসিংহ) প্রতিনিধি

সারাবাংলা

ময়মনসিংহের ত্রিশালে চেলেরঘাট নামকস্থানে খিরু নদীর উপরে ১২০ টন লোডের ট্রান্সফরমারবাহী একটি ৪২ চাকার লড়ি বহন করে বেইলি

2023-04-27T20:28:50+00:00
2023-04-27T20:28:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ত্রিশালে বেইলি ব্রিজ ভেঙে ৩০ কোটি টাকার ক্ষতি
লড়ি চালকের বিরোদ্ধে মামলা
ত্রিশাল( ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩, ৮:২৮ পিএম   (ভিজিট : ২৯০)
X

ময়মনসিংহের ত্রিশালে চেলেরঘাট নামকস্থানে খিরু নদীর  উপরে  ১২০ টন লোডের  ট্রান্সফরমারবাহী একটি ৪২ চাকার লড়ি বহন করে বেইলি ব্রিজটি ভেঙে পড়ার ঘটনায় মামলা হয়েছে। এতে সরকারের ৩০ কোটি টাকার ক্ষতি হয়েছে।

এ ঘটনায় ফোরলেন মহাসড়কে গাড়ী চলাচলে বিঘ্ন ঘটছে। দুর্ঘটনা এড়াতে ত্রিশাল থানা পুলিশ ঢাকা –ময়মনসিংহ মহা সড়কের দুই পাশের ইউটার্নে হাসমতের মোড় হতে ব্রিজটির এক লেন ব্যারিকেট দিয়ে বন্ধ করে বিকল্প আরেক লেন দিয়ে গাড়ি স্বাভাবিক চলাচল করছে। অজ্ঞাত লড়ি চালক পালিয়েছে। চালকের বিরোদ্ধে মামলা করা হয়েছে।

জানাযায়, বুধবার বিকেল সাড়ে ৫টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেলের ঘাট খিরু নদীর উপর আশির দশকে নির্মিত ১২৬ মিটার দৈর্ঘ বেইলি ব্রিজটির উপর দিয়ে (যার ধারণ ক্ষমতা ৪০ টন) তার উপর ১২০ টন লোডের ট্রান্সফরমারবাহী একটি ৪২ চাকার লড়ি ও পাশে থাকা প্রাইভেটকার  ব্রিজের মাঝখানে গেলে স্প্যানসহ ভেঙে নীচে পড়ে যায়। বিকট শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে ত্রিশাল থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মিরা ঘটনাস্থল থেকে প্রাইভেটকারে থাকা যাত্রীদের উদ্বার করে। এ ঘটনার পর লড়ি চালক পালিয়ে যায়। এতে ৩০ কোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে সড়ক ও জনপথ অধিদপ্তর ত্রিশাল থানায় বৃহস্পতিবার মামলা করেছেন । 

মামলার বাদী সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী আব্দুল হালিম এ প্রতিনিধিকে জানান, আশির দশকে নির্মিত চেলেরঘাট নামক স্থানে খিরু নদীর উপর ১২৬ মিটার দৈর্ঘ বেইলি ব্রিজটির উপর দিয়ে (যার ধারণ ক্ষমতা ৪০ টন) তার উপর ১২০ টন লোডের ট্রান্সফরমারবাহী একটি ৪২ চাকার লড়ি যার নাম্বার চট্র মেট্রো-ঢ-৮১-৪১২৯ অনুমতি ছাড়াই  কম্পোজিট ব্রিজের মাঝখানে ওভার লোড নিয়ে লড়ি বহন করার সময় ব্রিজটি ভেঙে পড়ে যায়। এত সরকারের ৩০ কোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে। 

ওসি মাইন উদ্দিন মামলার বরাত দিয়ে জানান, আইন অনুযায়ী মহা সড়কের উপর  দিয়ে ৪০ টন ওজনের গাড়ি চলাচলের অনুমোদন রয়েছে। লড়ির চালক সড়ক পরিবহনের কোন আইন না মেনে ও সড়ক বিভাগের কোন অনুমতি না নিয়ে ১২০ টন  ওজনের ট্রান্সফরমার নিয়ে বেইলি ব্রিজ পার হওয়ায় ভেঙে পড়েছে। এ ঘটনায় সড়ক ও জনপথের উপসহকারি প্রকৌশলী আব্দুল হালিম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। এক লেনে যান চলাচল স্বাভাবিকভাবে চলছে। দুর্ঘটনা এড়াতে ঢাকা ময়মনসিংহ মহা সড়কের হাসমতের মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। আসামিকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে। 

দুর্ঘটনা কবলিত বেইলি ব্রিজটি মেয়াদ উত্তীর্ণ বা ঝুঁকিপূর্ণ ছিল কিনা জানতে চাইলে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী কেবিএম সাদ্দাম হোসেন বলেন, এমনটা নয়, তবে বিদ্যুতের ট্রান্সফরমারসহ একশ টনের অধিক ওজন ছিল বাহনটি। সেই লোড নিতে না পারায় ব্রিজটি ভেঙেছে। বিদ্যুৎ বিভাগ কর্তৃপক্ষ সওজের কোন প্রকার অনুমতি ছাড়াই এ ধরনের ভারি মালামাল আনা নেয়া করে।     

ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ বলেন,৪০ টন ধারণ ক্ষমতার বেইলি ব্রিজে অনুমতি ছাড়াই ১২০ টন বিদ্যুতের ট্রান্সফরমার লোড মালবাহী তন্নী টান্সপোর্ট ব্রিজের উপরে উঠলে ব্রিজটি ধসে পড়ে। 

সচেতন মহলের অভিযোগ সড়ক ও জনপথ বিভাগ বেইলি ব্রিজের ধারণ ক্ষমতা ব্রিজের মেয়াদকাল সম্পর্কে কোন প্রকার সাইনবোর্ড বা নির্দেশনা না থাকায় এ দুর্ঘটনার কারণ বলে মনে করেন।

ময়মনসিংহ সড়ক ও জনপথের অতিরিক্ত প্রধান প্রকৌশলী শওকত আলী জানান, ট্রান্সফরমারটি এনার্জি প্যাক কোম্পানীর। এটি নগরির কেওয়াটখালী পাওয়ার গ্রিডে যাচ্ছিল। ট্রান্সফরমারটি এখান থেকে সরাতে বড় ক্রেনের প্রয়োজন হবে। এতে সপ্তাহ খানেক সময় লাগতে পারে। এগুলো অপসারণ করার পর দ্রুত বেইলি ব্রিজ করে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করবো। 

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy