প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩, ৯:৩০ পিএম (ভিজিট : ১৭১)

X
চলতি বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জানুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইন, বিচার এবং সংসদবিষয়কমন্ত্রী আনিসুল হক।
তিনি বলেন, বাংলাদেশকে যারা বিশ্বাস করেন না। যারা রাজনীতি করতে চায়। বাংলাদেশের মানুষকে শোষণ করতে চায়। যারা বাংলাদেশের মানুষকে আগুন সন্ত্রাসের মাধ্যমে হত্যা করে তাদের প্রত্যাখ্যান করুন।
আজ বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার পূর্বাঞ্চলের বাতিঘর কাইতলা গ্রামে ১৯১৮ সালে প্রতিষ্ঠিত প্রাচীন বিদ্যাপীঠ যজ্ঞেশ্বর উচ্চ বিদ্যালয়ের শত বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি শতবর্ষী যজ্ঞেশ্বর উচ্চ বিদ্যালয়ের সার্বিক উন্নয়নেরও আশ্বাস দেন।
এ সময় আইনমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুলের পক্ষে ভোট চান। উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট চান।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ মোহাম্মদ মহসীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য এবাদুল করিম বুলবুল, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. শাহগীর আলম ও পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
বাবু/মম