ডা. জাফরুল্লাহ চৌধুরীর জন্য দোয়া আজ

বুলেটিন নিউজ ডেস্ক

রাজধানী

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রয়াণে পরিবারের পক্ষ থেকে দোয়ার আয়োজন করা হয়েছে। আজ শুক্রবার

2023-04-28T10:40:37+00:00
2023-04-28T10:40:37+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ডা. জাফরুল্লাহ চৌধুরীর জন্য দোয়া আজ
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩, ১০:৪০ এএম   (ভিজিট : ১১৮)
X


গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রয়াণে পরিবারের পক্ষ থেকে দোয়ার আয়োজন করা হয়েছে। আজ শুক্রবার (২৮ এপ্রিল) এই দোয়া অনুষ্ঠিত হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্ত্রী, নারীনেত্রী শিরীন হকের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বীর মুক্তিযোদ্ধা, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রয়াণে তার পরিবারের পক্ষ থেকে আত্মীয়-পরিজন, বন্ধু-শুভানুধ্যায়ী ও সহযোদ্ধা সবাইকে নিয়ে দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়েছে শুক্রবার ২৮ এপ্রিল (বাংলা ১৪৩০ সনের ১৫ বৈশাখ) বিকেল ৪টায়। ধানমন্ডির (৫১, ভাষা সৈনিক তোয়াহা সড়ক, ৯/এ, ধানমন্ডি আ/এ, ঢাকা-১২০৯) নিজ বাসভবনে এই দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হবে।

গত ১১ এপ্রিল (মঙ্গলবার) রাতে গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডা. জাফরুল্লাহ চৌধুরী মারা যান।

-বাবু/এ.এস





  বিষয়:   ডা. জাফরুল্লাহ  দোয়া 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy