মধুপুরে ট্রলিচাপায় যুবকের মৃত্যু

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের মধুপুরে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে অজ্ঞাতনামা ট্রলির চাপায় পিষ্ট হয়ে আরিফুল ইসলাম রাফি (২৩) নামে এক

2023-04-28T16:00:50+00:00
2023-04-28T16:00:50+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মধুপুরে ট্রলিচাপায় যুবকের মৃত্যু
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩, ৪:০০ পিএম   (ভিজিট : ১৩৯)
X

টাঙ্গাইলের মধুপুরে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে অজ্ঞাতনামা ট্রলির চাপায় পিষ্ট হয়ে আরিফুল ইসলাম রাফি (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর পৌর এলাকার নরকোণায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফুল ইসলাম রাফি পৌর এলাকার দক্ষিণ দামপাড়ার জামাল হোসেনের ছেলে। 

স্থানীয়রা জানান, বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন রাফি। ঘটনাস্থলে একটি ট্রলি অতিক্রম করতে গিয়ে ট্রলির চাপায় মাথায় আঘাতপ্রাপ্ত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ১০০ শয্যা মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মধুপুর থানার ওসি মাজহারুল আমিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাবু/জেএম




  বিষয়:   মধুপুর 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy