সীমান্তে স্বর্ণবারসহ আটক ১

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

নওগাঁর ধামইরহাট সীমান্তে ভারতে পাচারকালে ৬টি স্বর্ণের বারসহ কিবরিয়া (৩৮) নামে এক শীর্ষ চোরাকারবারিকে আটক করেছে ১৪ বিজিবি।শুক্রবার

2023-04-28T16:30:58+00:00
2023-04-28T16:30:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নওগাঁর ধামইরহাট
সীমান্তে স্বর্ণবারসহ আটক ১
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩, ৪:৩০ পিএম   (ভিজিট : ১৫৯)
X

নওগাঁর ধামইরহাট সীমান্তে ভারতে পাচারকালে ৬টি স্বর্ণের বারসহ কিবরিয়া (৩৮) নামে এক শীর্ষ চোরাকারবারিকে আটক করেছে ১৪ বিজিবি।

শুক্রবার (২৮ এপ্রিল) দুপুরে পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়ন সদরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন নওগাঁ ১৪ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল হামিদ উদ্দিন পিএসসি। আটক কিবরিয়া ধামইরহাট উপজেলার চকবদল গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে। সে এলাকায় মাদক, গরু পাচারসহ বিভিন্ন গ্যাং নিয়ন্ত্রণ করে আসছিল বলে জানায় সূত্রটি।

সম্মেলনে ১৪ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল হামিদ উদ্দিন পিএসসি জানান, সীমান্তে আটক কিবরিয়া দীর্ঘদিন যাবৎ মাদক চোরাকারবারি সাথে জড়িত। এর আগে থানায় তার বিরুদ্ধে মাদক পাচারের মামলাও রয়েছে। সম্প্রতি সে সোনা চোরাচালানের সাথে জড়িত এমন একটি তথ্য বিজিবির হাতে আসে। এরপর থেকে গত বেশ কিছুদিন যাবৎ তার চলাফেরা মনিটরিং করছিলো বিজিবি। এরই ধারাবাহিকতায় বিজিবির পত্নীতলা ব্যাটালিয়নের স্পেশাল অপারেশন টিম বৃহস্পতিবার রাতে উপজেলার সীমান্ত লাগুয়া চকিলাম গ্রাম থেকে তাকে আটক করে। এরপর তার শরীরে তল্লাশি চালিয়ে ৭০০ গ্রাম ওজনের ৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ৫৩ লাখ ১৩ হাজার।

বিজিবি অধিনায়ক আরও জানান, মাদক, গরু চোরাচালানের পাশাপাশি সে এখন সোনা চোরাকারবারি সাথে সম্পৃক্ত, এসব স্বর্ণ ভারতে পাচারের সাথে আরও কেউ জড়িত আছে কিনা সে বিষয়টি বিজিবি মনিটরিং করছে। আমরা আশা করি এমন অপরাধ দমনে আমরা সফল হতে পারবো। আটকের পর আসামিকে ধামইরহাট থানায় হস্তান্তর করা হয় এবং উদ্ধার হওয়া স্বর্ণের বারগুলো নওগাঁ ট্রেজারি অফিসে হস্তান্তর করা হয়। 

অন্যদিকে ধামইরহাট সীমান্তের পৃথক স্থানে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে পাচারকালে ভারতীয় কসমেটিকস ও শিশু খাদ্য উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৮ লাখ টাকা। বিজিবি জানায়, চোরাকারবারিরা ভারত থেকে পণ্যগুলো বাংলাদেশ অবৈধভাবে নিয়ে আসছিল। এসময় বিজিবির উপস্থিতি বুঝতে পেরে পণ্যগুলো ফেলে রেখে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা সেগুলো উদ্ধার করে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy