আশুলিয়ায় সিগারেট থেকে স’মিলে অগ্নিকাণ্ড

আতিকুল ইসলাম, সাভার (ঢাকা)

সারাবাংলা

ঢাকার আশুলিয়ায় একটি স’মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন

2023-04-28T17:08:37+00:00
2023-04-28T17:08:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আশুলিয়ায় সিগারেট থেকে স’মিলে অগ্নিকাণ্ড
আতিকুল ইসলাম, সাভার (ঢাকা)
প্রকাশ: শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩, ৫:০৮ পিএম   (ভিজিট : ১৩৭)
X

ঢাকার আশুলিয়ায় একটি স’মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

শুক্রবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকায় নিউ নকশী স’মিলে এ ঘটনা ঘটে। জ্বলন্ত সিগারেট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা ফায়ার সার্ভিসের। এদিকে আগুনের ঘটনায় প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি স’মিল মালিকের। 

ফায়ার সার্ভিসের ঢাকা জোন-৪ এর উপ-সহকারী পরিচালক মো. আলাউদ্দিন বলেন, আগুন লাগার খবর শুনে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রণে কাজ শুরু করি। এসময় আমাদের ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও মর্ডান ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তিনি আরও বলেন, যেহতু স'মিলে কাঠের অনেক গুঁড়ি ছিলো। আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়েছিলো। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আমরা ধারণা করছি সিগারেটের আগুন থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণও এখন বলা যাচ্ছে না।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy