নি‌খোঁ‌জের ৩৬ ঘন্টা পর শিশুর মরদেহ উদ্ধার

পি‌রোজপুর প্রতি‌নি‌ধি

সারাবাংলা

মায়ের সা‌থে পার্কে ঘুরতে এসে শিশু কন‌্যা সি‌ন্থিয়া সেতু থেকে নদীতে পড়ে নিখোঁজের ৩৬ ঘন্টা পর ভাণ্ডা‌রিয়া উপজেলার

2023-04-28T17:17:30+00:00
2023-04-28T17:17:30+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
নি‌খোঁ‌জের ৩৬ ঘন্টা পর শিশুর মরদেহ উদ্ধার
পি‌রোজপুর প্রতি‌নি‌ধি
প্রকাশ: শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩, ৫:১৭ পিএম   (ভিজিট : ২১৮)
X

মায়ের সা‌থে পার্কে  ঘুরতে এসে শিশু কন‌্যা সি‌ন্থিয়া সেতু থেকে নদীতে পড়ে নিখোঁজের ৩৬ ঘন্টা পর ভাণ্ডা‌রিয়া উপজেলার হাসপাতাল লাগোয়া ব্যাপারী বাড়ি সংলগ্ন কচাঁ নদীর চর থেকে 

তার লাশ উদ্ধার করা হয়। শুক্রবার সকালে স্থানীয় কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে নিখোঁজ শিশু সিন্থিয়া (৫) মরদেহ উদ্ধার করে। মৃত্যু শিশু সিন্থিয়া কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের জোলাগাতি গ্রামের কাউসার খান ও হাফসা দম্পতির একমাত্র কন্যা।

ভাণ্ডারিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো.পারভেজ আহম্মেদ বলেন, স্থানীয়ভাবে খবর পেয়ে সকালে আমরা নদীতে পরে নিখোঁজ শিশু সিন্থিয়ার মরদেহ উদ্ধার করেছি। পরে শিশুটির লাশ ভাণ্ডারিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে বুধবার সন্ধ্যা রাতে শিশুটি ভাণ্ডা‌রিয়া পার্ক সংলগ্ন সেতু থেকে পোনা নদীতে পড়ে যাওয়ার খবর পেয়েই উদ্ধার কাজ শুরু করা হয়।

ভাণ্ডারিয়া থানার ওসি মো. আসিকুজ্জামান জানান, ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করে আমাদের কাছে হস্তান্তর করেছে। আমরা শিশুটির পরিবারকে খবর দিয়েছি। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। এ বিষয়ে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, গত বুধবার সন্ধ্যায় ভাণ্ডারিয়ায় শিশুটি মায়ের সঙ্গে পার্কে ঘুরতে এসে অসাবধানতা বশত পোনা নদীর উপর বেইলি ব্রিজের ভাঙা অংশ দিয়ে নদীতে পড়ে নিখোঁজ হয় ।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy