বাড্ডায় বাসা থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর বাড্ডা এলাকার একটি বাসায় নিজ রুম থেকে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার দুপুর

2023-04-28T17:20:13+00:00
2023-04-28T17:20:13+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বাড্ডায় বাসা থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩, ৫:২০ পিএম   (ভিজিট : ১৫৫)
X


রাজধানীর বাড্ডা এলাকার একটি বাসায় নিজ রুম থেকে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে বাড্ডা হাজিপাড়া আব্দুল্লাহবাগ মসজিদের পাশের বাসা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহতের নাম হ্যাপী মনি (২৩)। এই তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন তার পরিবার।

হ্যাপির ভাই ফজলে রাব্বী জানান, সকাল থেকে নিজের রুমেই ছিল তার বোন। দুপুর ১২টার দিকে হ্যাপীর রুমে দরজা ভেতর থেকে বন্ধ পাওয়া যায়। অনেক ডাকাডাকির পর কোনো সাড়াশব্দ না পাওয়ায় দরজা ভাঙেন তারা। এরপর দেখেন, সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে হ্যাপী। ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কী কারণে হ্যাপী আত্মহত্যার পথ বেঝে নিলেন, তার কারণ জানাতে পারেননি তিনি।

জানা গেছে, হ্যাপী উত্তর বাড্ডা রত্নগর্ভা ফরিদাজামান স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার উচ্চ মাধ্যমিক পাস করেন। বাড্ডা আব্দুল্লাহবাগ মসজিদের পাশে বাসায় মা ফিরোজা বেগমকে নিয়ে ভাড়া থাকতেন হ্যাপী। বাবা জাফর হোসেন অনেক আগেই মারা গেছেন। তাদের গ্রামের বাড়ি শরিয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার সামন্তশাহ বাংলাবাজার গ্রামে। চার ভাই দুই বোনের মধ্যে হ্যাপী দ্বিতীয় ছিলেন।

তরুণীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি বাড্ডা থানায় জানানো হয়েছে।

-বাবু/এ.এস





  বিষয়:   বাড্ডা  উদ্ধার 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy