বগুড়ায় মাদকমুক্ত করতে ১০ জনকে জেল-জরিমানা

বগুড়া জেলা প্রতিনিধি

সারাবাংলা

বগুড়ায় ১০ মাদকসেবীকে জেলা ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত শহরের হাড্ডিপট্টিতে এই

2023-04-28T17:24:45+00:00
2023-04-28T17:24:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বগুড়ায় মাদকমুক্ত করতে ১০ জনকে জেল-জরিমানা
বগুড়া জেলা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩, ৫:২৪ পিএম   (ভিজিট : ১৭০)
X

বগুড়ায় ১০ মাদকসেবীকে জেলা ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত শহরের হাড্ডিপট্টিতে এই অভিযান চালানো হয়। 

এই অভিযানের নেতৃত্ব দেন বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খালিদ বিন মনসুর। অভিযানে বিভিন্ন রকম মাদক সেবনের দায়ে ১০ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। তাদের মধ্যে একজন নারীও আছেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট খালিদ বিন মনসুর জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে এই অভিযান চালানো হয়েছে। এই সময় ১০ জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। 

অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া জেলা পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা সহযোগিতা করেন।

বাবু/জেএম




  বিষয়:   বগুড়া 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy