নেত্রকোনায় পৃথক অভিযানে ভারতীয় চিনিসহ আটক ৪

সোহেল খান দূর্জয়, নেত্রকোনা

সারাবাংলা

নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলায় পৃথক অভিযানে ভারতীয় চিনিসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) গভীর রাতে

2023-04-28T18:12:00+00:00
2023-04-28T18:12:00+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
নেত্রকোনায় পৃথক অভিযানে ভারতীয় চিনিসহ আটক ৪
সোহেল খান দূর্জয়, নেত্রকোনা
প্রকাশ: শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩, ৬:১২ পিএম   (ভিজিট : ১৯২)
X

নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলায় পৃথক অভিযানে ভারতীয় চিনিসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) গভীর রাতে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।

আটককৃতরা হচ্ছে, জেলার পূর্বধলা উপজেলার পাইলাটি গ্রামের মো. আব্দুল খালেকের ছেলে মো. খোকন মিয়া (৩৮), সদর উপজেলার ধীতপুর মোবারকপুর গ্রামের মো. সোনা মিয়ার ছেলে মো. জলিল মিয়া (৩১), বারহাট্টার ফকিরের বাজারের মৃত সন্তোষ করের ছেলে ভজন কর (৪৫) এবং কর্ণপুর গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে শফিকুল ইসলাম (২৬)। এসময় ২০২ বস্তায় ১০ হাজার ১০০ কেজি ভারতীয় চিনি জব্দ করা হয়। 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নেত্রকোনা-কলমাকান্দা সড়কে পুলিশ অভিযান পরিচালনা করছিল। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে তিনটি স্থান থেকে ভারতীয় চিনির বস্তা জব্দসহ ৪ জনকে আটক করে পুলিশ।

পুলিশ আরও জানায়, প্রথম অভিযানে এসআই (নিঃ) আবু ছায়েমের নেতৃত্বে বারহাট্টা থানাধীন উড়াদিঘী এলাকার আকিল উদ্দিন ফকিরের মাজারের পশ্চিম পার্শ্বে নেত্রকোনা-কলমাকান্দা মহাসড়কে অভিযান পরিচালনা করে প্লাস্টিকের সাদা ১৩০ বস্তায় ৬ হাজার ৫০০ কেজি ভারতীয় চিনি জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৭ লাখ ১৫ হাজার টাকা। এ সময় মো. খোকন মিয়া নামে এক আসামিকে গ্রেফতার করে পুলিশ। এছাড়াও চিনি বহনকারী পিকআপটি আটক করা হয়।

দ্বিতীয় অভিযানে এসআই (নিঃ) মো. সুমন মিয়ার নেতৃত্বে একটি চৌকস দল উপজেলার বাউসী ইউনিয়নের ব্রিজের উত্তর পাড়ে পাকা রাস্তার উপর নেত্রকোনা-টুকলমাকান্দা মহাসড়কে অভিযান পরিচালনা করে প্লাস্টিকের সাদা বস্তায় ৫০ কেজির ৬০ বস্তায় মোট ৩ হাজার কেজি চিনি জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ ৩০ হাজার টাকা। এ সময় চিনি পাচারকালে ব্যবহৃত পিকআপ সহ মো. জলিল মিয়া নামে একজনকে আটক করা হয়।

এছাড়াও তৃতীয় অভিযানে এসআই মো. আনিসুর রহমানের নেতৃত্বে একটি দল উপজেলার বাইশধার এলাকায় মো. মাহবুবুর রহমান শাওনের বাড়ির সামনে একই সড়কে অভিযান পরিচালনা করে ১২ বস্তায় মোট ৬০০ কেজি ভারতীয় চিনি জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৬৬ হাজার টাকা। এ সময় ভজন কর ও শফিকুল ইসলাম নামে দুই জনকে গ্রেফতার করা হয়। চোরাচালানের ব্যবহৃত ইজিবাইকটিও জব্দ করা হয়েছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy