খুলনায় এসএসসি পরীক্ষা চলাকালীন কেএমপি’র নিষেধাজ্ঞা

সৈকত মো. সোহাগ, খুলনা

সারাবাংলা

আগামী ৩০ এপ্রিল থেকে ২৫ মে পর্যন্ত খুলনা মেট্রোপলিটন এলাকায় ২০২৩ সালের এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা

2023-04-28T19:30:58+00:00
2023-04-28T19:30:58+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
খুলনায় এসএসসি পরীক্ষা চলাকালীন কেএমপি’র নিষেধাজ্ঞা
সৈকত মো. সোহাগ, খুলনা
প্রকাশ: শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩, ৭:৩০ পিএম   (ভিজিট : ১৩০)
X

আগামী ৩০ এপ্রিল থেকে ২৫ মে পর্যন্ত খুলনা মেট্রোপলিটন এলাকায় ২০২৩ সালের এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা চলাকালে খুলনা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৮৫ এর ২৯ ও ৩০ ধারায় পুলিশ কমিশনারের ক্ষমতাবলে নিম্নলিখিত নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

পরীক্ষার দিন সকাল আটটা থেকে পরীক্ষা চলাকালীন কেন্দ্রের চতুর্দিকে ২০০ গজের মধ্যে পাঁচ বা ততোধিক ব্যক্তি একত্রে ঘোরাফেরা ও মিছিল করতে পারবে না। পরীক্ষা কেন্দ্র এলাকায় কেউ কোন প্রকার অস্ত্র-শস্ত্র, ছুরি, লাঠি, বিস্ফোরক দ্রব্যাদি বা ঐ জাতীয় কোন পদার্থ বহন করতে পারবে না। এছাড়া পরীক্ষা কেন্দ্র এলাকায় কোন প্রকার লাউড স্পীকার বা ঐ জাতীয় কোন যন্ত্র দ্বারা উচ্চস্বরে শব্দ করা যাবে না।এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এ বছর খুলনা মেট্রোপলিটন এলাকার ৩২টি কেন্দ্রে এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা অনুষ্ঠিত হবে। খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) সরদার রকিবুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এসকল তথ্য জানানো হয়েছে।

বাবু/জেএম




  বিষয়:   এসএসসি  পরীক্ষা 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy