নেছারাবাদে আগুনে পুড়ে ছাই, বৃদ্ধ হোসেন মিয়ার বসতঘর

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

সারাবাংলা

নেছারাবাদে হোসেন মিয়া নামে অসহায় এক বৃদ্ধ লোকের বসতঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। এ সময় ঘরে থাকা অসুস্থ স্ত্রীর

2023-04-28T20:19:28+00:00
2023-04-28T20:19:28+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নেছারাবাদে আগুনে পুড়ে ছাই, বৃদ্ধ হোসেন মিয়ার বসতঘর
নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩, ৮:১৯ পিএম   (ভিজিট : ১২৫)
X

নেছারাবাদে হোসেন মিয়া নামে অসহায় এক বৃদ্ধ লোকের বসতঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। এ সময় ঘরে থাকা অসুস্থ স্ত্রীর জন্য ধারদেনা করে সংগ্রহ করা নগদ ৫০ হাজার টাকা আগুনে পুড়ে গেছে। 

শুক্রবার দুপুরের দিকে উপজেলার স্বরূপকাঠি পৌর শহরের ১নং ওয়ার্ডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রান্নাঘর থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছেন স্থানীয়রা।

নেছারাবাদ ফায়ার সার্ভিস বলেন, ঘটনার খবর পেয়ে ছুটে গিয়ে আগুন নেভানো হয়েছে। আগুনে এক লাখ টাকার মত ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়রা জানান, দূর থেকে তারা দেখতে পান হোসেন মিয়ার ঘর থেকে দোয়ার কুন্ডলী বের হচ্ছে। ছুটে এসে দেখেন আগুনের লেলিহান শিখা দাউদাউ করে জ্বলছে। এ সময় যে যার মত আগুন নেভাতে ব্যস্ত হয়ে পড়েন। খবর পেয়ে নেছারাবাদ ফায়ার সার্ভিস ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে হোসেন মিয়ার ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে হোসেন মিয়ার তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা জানিয়েছেন।

ক্ষতিগ্রস্ত বৃদ্ধ হোসেন নিয়ে বলেন, আমার কোন ছেলে নাই। ঘরে পাঁচটি মেয়ে। তার উপরে স্ত্রী অসুস্থ। আমি খুবই অসহায় মানুষ। স্ত্রীর চিকিৎসার জন্য ধারদেনা করে ৫০ হাজার টাকা জোগাড় করে ঘরে রেখে ছিলাম। শুক্রবার স্বরূপকাঠি ডাক্তারের কাছে গিয়ে স্ত্রীর পরীক্ষা নীরিক্ষা করাই। এসময় দুপুরে ডাক্তারের কাছে বসে জানতে পারি ঘরে আগুন লেগেছে। ছুটে এসে দেখি সব শেষ। তিনি বলেন, কীভাবে আমি ঘর তুলব। কিভাবে স্ত্রীর চিকিৎসা চালাব।

নেছারাবাদ ফায়ার সার্ভিসের সেকেন্ড ইনচার্জ লিডার নূর মোহাম্মদ জানান, খবর পেয়ে ছুটে এসে আগুন নেভাতে সক্ষম হয়েছি। আগুনে হোসেন মিয়ার ঘরের বেশির ভাগ অংশ পুড়ে গেছে। এতে তার এক লাখ টাকার মত ক্ষতি হয়েছে। 

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy