সংবিধান অনুযায়ি নির্বাচন হবে

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক এম.পি বলেছেন, আমি পরিস্কারভাবে বলতে চাই বঙ্গবন্ধুর দেওয়া সংবিধানে বাংলাদেশ চলে।

2023-04-29T13:23:02+00:00
2023-04-29T13:26:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আখাউড়ায় আইনমন্ত্রী
সংবিধান অনুযায়ি নির্বাচন হবে
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩, ১:২৩ পিএম  আপডেট: ২৯.০৪.২০২৩ ১:২৬ পিএম  (ভিজিট : ১৭৭)
X

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক এম.পি বলেছেন, আমি পরিস্কারভাবে বলতে চাই বঙ্গবন্ধুর দেওয়া সংবিধানে বাংলাদেশ চলে। বিএনপি, স্বৈরাচার জাতীয় পার্টি সংবিধান নিয়ে ফুটবল খেলেছে। এটা বন্ধ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন সংবিধান অনুযায়ি নির্বাচন হবে। আদালত তত্ববধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছেন।

শনিবার (২৯ এপ্রিল) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। উপজেলা পরিষদ মিলনায়তনে আওয়ামী লীগের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।  

মন্ত্রী আরও বলেন, ‘দেশে এখন আইনের শাসন আছে। নৈরাজ্য নাই। কেউ বলতে পারবে না হত্যার বিচার হয় না। বিএনপি জিয়াউর রহমান হত্যার বিচার করতে পারে নাই। আর তারা আইনের শাসনের কথা বলে।’ কর্মী সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী। সাধারণ সম্পাদক মো. তাকজিল খলিফা কাজলের সঞ্চালনায় হওয়া কর্মী সমাবেশে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন। বেলা ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কর্মী সভা চলছিলো।

বাবু/জেএম 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy