ব্রাহ্মণবাড়িয়ায় ফের বেঁকে গেছে রেললাইন, ট্রেন চলাচল বন্ধ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

অতিরিক্ত গরমে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার দাড়িয়াপুর এলাকায় আবারও বেঁকে গেছে রেললাইন। এর ফলে আপ লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম

2023-04-29T13:31:48+00:00
2023-04-29T14:21:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ব্রাহ্মণবাড়িয়ায় ফের বেঁকে গেছে রেললাইন, ট্রেন চলাচল বন্ধ
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩, ১:৩১ পিএম  আপডেট: ২৯.০৪.২০২৩ ২:২১ পিএম  (ভিজিট : ২০৩)
X

অতিরিক্ত গরমে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার দাড়িয়াপুর এলাকায় আবারও বেঁকে গেছে রেললাইন। এর ফলে আপ লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। শনিবার (২৯ এপ্রিল) বেলা ১১টার দিকে বিষয়টি রেল কর্তৃপক্ষের নজরে পড়ে।

এর আগে গত বৃহস্পতিবার দুপুরে একই জায়গায় রেললাইন বেঁকে একটি মালবাহী কন্টেইনার ট্রেনের ৭টি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় প্রায় ৩১ ঘণ্টা বন্ধ থাকার পর গতকাল শুক্রবার রাত ৮টার দিকে আপলাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. রফিকুল ইসলাম জানান, রেললাইন মেরামত এবং স্লিপার বসানো শেষে গতকাল ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছিল। আজকে একই স্থানে গরমের কারণে রেললাইন বেঁকে গেছে। আপাতত আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy