ময়মনসিংহে সালিশ দরবারে যুবলীগ-ছাত্রলীগের গোলাগুলি, গুলিবিদ্ধ ২

ময়মনসিংহ ব্যুরো

সারাবাংলা

ময়মনসিংহ মহানগরীতে সালিশ দরবার চলার সময় যুবলীগ-ছাত্রলীগের দুই গ্রুপের মাঝে গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুইজন

2023-04-29T13:36:13+00:00
2023-04-29T13:36:13+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ময়মনসিংহে সালিশ দরবারে যুবলীগ-ছাত্রলীগের গোলাগুলি, গুলিবিদ্ধ ২
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩, ১:৩৬ পিএম   (ভিজিট : ১৯৮)
X

ময়মনসিংহ মহানগরীতে সালিশ দরবার চলার সময় যুবলীগ-ছাত্রলীগের দুই গ্রুপের মাঝে গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুইজন গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছেন।

শুক্রবার সন্ধা সাড়ে ৬টার দিকে মহানগরীর বাঁশবাড়ি কলোনি মোড়ে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন, বাশবাড়ি কলোনির আদিল মিয়ার ছেলে মো. আজমুন (১৮) একই এলাকার মো. আব্দুস সালামের ছেলে মাহমুদুল হাসান জয় (২২) এবং আহত অপর জনের নাম বাদল মিয়া (৪০)।

কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করে বলেন, গুলিবিদ্ধ দু'জনকেই ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়েছে। তবে, তারা আশঙ্কামুক্ত।

ওসি (তদন্ত) ফারুক হোসেন বলেন, গত বৃহস্পতিবার বিকালে তুচ্ছ ঘটনা নিয়ে ১৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ আহ্বায়ক শ্রাবণ এবং বাঁশবাড়ি কলোনির পুকুরপাড় এলাকার যুবলীগ কর্মী গোপালের মারামারি হয়। ওই মারামারির বিষয়টি মীমাংসা করার জন্য ঘটনার দিন সন্ধ্যায় কাউন্সিলর দেলোয়ার হোসেন ও কাউন্সিলর আনিসুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে বাশবাড়ি কলোনির মোড়ে সালিশ বসে। সালিশ চলার সময় শ্রাবণ গ্রুপ ও গোপাল গ্রুপ উত্তেজিত হয়ে গুলাগুলি ও ককটেল বিস্ফোরণ ঘটায়। 

এতে শ্রাবণ গ্রুপের আজমুন ও মাহমুদুল হাসান জয় গুলিবিদ্ধ হয়। এদিকে গোপাল গ্রুপের মো. বাদল মিয়া নামে একজন আহত হয়। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy