ভালুকায় মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

আক্কাছ আলী, ভালুকা (ময়মনসিংহ)

সারাবাংলা

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভরাডোবা পুলিশ লাইনের সামনে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত।পুলিশ জানায়, শনিবার রাত ১১টায় একটি মোটরসাইকেলে ৩

2023-04-29T13:40:37+00:00
2023-04-29T13:40:37+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ভালুকায় মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জনের মৃত্যু
আক্কাছ আলী, ভালুকা (ময়মনসিংহ)
প্রকাশ: শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩, ১:৪০ পিএম   (ভিজিট : ১১৯)
X

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভরাডোবা পুলিশ লাইনের সামনে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত। 

পুলিশ জানায়, শনিবার রাত ১১টায় একটি মোটরসাইকেলে ৩ জন ময়মনসিংহ থেকে ভালুকা আসার পথে মহাসড়কের ভরাডোবা পুলিশ লাইনের সামনে একটি বাস ইউটার্ন নেওয়ার সময় পেছনে থাকা মটরসাইকেলটি বাসের পিছনে ধাক্কা দেয়। 

এতে মটরসাইকেল আরোহী  দিলিপ (২৮) পিতা হুমায়ুন , মানিক (৩০) পিতা সমির উদ্দিন  ও এমরান (২৭)  পিতা ছিদ্দিক  গুরুতর আহত হয়।  আহত অবস্থায় তাদেরকে ভালুকা উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার দিলিপ ও মানিক কে মৃত ঘোষণা করেন। 

গুরুতর আহত এমরানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তাদের সকলের বাড়ি উপজেলার মামারিশপুর গ্রামে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ রিয়াদ মাহমুদ।

বাবু/জেএম





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy