চট্টগ্রামে পুরাতন টায়ারের গোডাউনে আগুন : ট্রেন চলাচল ব্যাহত

কামরুজ্জামান রনি, চট্টগ্রাম

সারাবাংলা

চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানাধীন পোস্তার পাড় এলাকায় রেললাইনের সংলগ্ন স্থানে স্তুপ করে রাখা পুরাতন টায়ারের গোডাউনে আগুন লেগেছে।

2023-04-29T14:45:57+00:00
2023-04-29T15:27:01+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
চট্টগ্রামে পুরাতন টায়ারের গোডাউনে আগুন : ট্রেন চলাচল ব্যাহত
কামরুজ্জামান রনি, চট্টগ্রাম
প্রকাশ: শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩, ২:৪৫ পিএম  আপডেট: ২৯.০৪.২০২৩ ৩:২৭ পিএম  (ভিজিট : ১৭৬)
X


চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানাধীন পোস্তার পাড় এলাকায় রেললাইনের সংলগ্ন স্থানে স্তুপ করে রাখা পুরাতন টায়ারের গোডাউনে আগুন লেগেছে।  আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট।

শনিবার দুপুর পৌনে ১টার দিকে দেওয়ান হাট ওভার ব্রিজের নিচে রেললাইনের পাশে এই আগুন লাগার ঘটনা ঘটে৷ সময় বাড়ার সাথে সাথে আগুন আরো বিস্তার লাভ করে এই রিপোর্ট লিখা পর্যন্ত (দুপুর পৌনে তিনটা) আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়নি। 

আগ্রাবাদ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার এনামুল হক বাংলাদেশ বুলেটিনকে জানান, দুপুর পৌনে ১টার দিকে নগরীর দেওয়ানহাট পোস্তার পাড়ে টায়ারের গোডাউনে আগুন লাগার খবর পাই। এখন পর্যন্ত আমাদের ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এই মূহুর্তে জানানো যাচ্ছে না। 

এদিকে, চট্টগ্রাম রেল স্টেশনের মূল রেললাইনের পাশের এই আগুন লাগার ঘটনার পর সাময়িকভাবে চট্টগ্রাম স্টেশনে কোনো ট্রেন প্রবেশ করতে এবং বের হতেও পারছে না। এই বিষয়ে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের মাস্টার জাফর আলম বলেন, আগুনের কারণে ঢাকা থেকে আসা সোনার বাংলা ট্রেন স্টেশনে ঢুকতে পারেনি। এছাড়া মার্শাল ইয়ার্ড থেকে আসা বিজয় ও মহানগর এক্সপ্রেসও আটকা পড়েছে। আগুন নেভানো হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

এদিকে স্থানীয়রা জানান, মূলত রেল লাইনের পাশের জায়গায় দীর্ঘদিন যাবৎ পুরাতন টায়ার স্তুপ করে রেখে অনেকটা গোডাউন হিসেবে ব্যবহার করা হচ্ছে৷ এই এলাকায় একাধিক পুরাতন টায়ার রিপায়ারের প্রতিষ্ঠান আছে৷

-বাবু/এ.এস





  বিষয়:   চট্টগ্রাম  টায়ার  গোডাউন 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy