আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন

পি‌রোজপুর প্রতিনিধি

সারাবাংলা

পিরোজপুরের ভান্ডারিয়ায় আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।শনিবার

2023-04-30T13:49:15+00:00
2023-04-30T13:49:15+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন
পি‌রোজপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩০ এপ্রিল, ২০২৩, ১:৪৯ পিএম   (ভিজিট : ১৮২)
X

পিরোজপুরের ভান্ডারিয়ায় আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার বিকেলে ঝড় বৃষ্টি উপেক্ষা করে ভান্ডারিয়া-চরখালী সড়কে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে অনুষ্ঠিত হয় এক বিশাল মানববন্ধন।

এসময় বক্তব্য রাখেন, ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও ভান্ডারিয়া পৌর প্রশাসক ফায়জুর রশিদ খসরু, ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলাম, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও প্রবীন আওয়ামী লীগ নেতা খান এনায়েত করিম, উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি লিয়াকত হোসেন তালুকদার, ধাওয়া ইউপি চেয়ারম্যান ও জেপি নেতা সিদ্দিকুর রহমান টুলু, টুঙ্গিপাড়া আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাফিজুর রশিদ তারেক, নদমূলা-শিয়ালকাঠী ইউপি চেয়ারম্যান মেজবাউদ্দিন আরিফ, উপজেলা যুবলীগের সভাপতি তালুকদার এনামুল কবির টিপু, সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার, উপজেলা ছাত্রলীগ আহবায়ক রেদওয়ান সিকদার রিচান, যুগ্ম আহবায়ক মো. আল আমিন সরদার।

মানববন্ধনে ভান্ডারিয়া পোরসভা ও উপজেলার ৬টি ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী ও সমর্থক, শিক্ষক, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা তেলিখালি ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শামসুদ্দিন হাওলাদারসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান।

বাবু/জেএম 





  বিষয়:   মানববন্ধন 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy