নেত্রকোণায় ২০২৩ এসএসসি পরীক্ষা শুরু

সোহেল খান দূর্জয়, নেত্রকোনা

সারাবাংলা

সারাদেশের ন্যায় (৩০ এপ্রিল) রবিবার থেকে নেত্রকোণাতেও এসএসসি পরীক্ষা শুরু হয়েছে।জেলা প্রশাসনের শিক্ষা ও আইসিটি শাখা সূত্রে জানা

2023-04-30T13:54:21+00:00
2023-04-30T14:23:22+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নেত্রকোণায় ২০২৩ এসএসসি পরীক্ষা শুরু
জেলার ২৫ কেন্দ্রে ২৯ হাজার ১৭৪ পরীক্ষার্থীর অংশগ্রহণ
সোহেল খান দূর্জয়, নেত্রকোনা
প্রকাশ: রোববার, ৩০ এপ্রিল, ২০২৩, ১:৫৪ পিএম  আপডেট: ৩০.০৪.২০২৩ ২:২৩ পিএম  (ভিজিট : ২৫৮)
X

সারাদেশের ন্যায় (৩০ এপ্রিল) রবিবার থেকে নেত্রকোণাতেও এসএসসি পরীক্ষা শুরু হয়েছে।

জেলা প্রশাসনের শিক্ষা ও আইসিটি শাখা সূত্রে জানা গেছে, জেলায় এবছর ২৯ হাজার ১৭৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে।

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার্থী ২৩ হাজার ৪২৫ জন, দাখিল পরীক্ষার্থীর সংখ্যা ২ হাজার ১৫৪ জন এবং ভোকেশনাল ৩ হাজার ৫৯৫ জন পরীক্ষার্থী রয়েছে।

পরীক্ষা শুরু হওয়ার পর থেকে শহরের আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয় ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ ও পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ।

এছাড়াও কোন প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেছেন। এছাড়া নেত্রকোনার বারহাট্টায় উপজেলা নির্বাহী অফিসার এস.এম. মাজহারুল ইসলাম অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন।

রবিবার প্রথম দিন উপজেলার বারহাট্টা সি.কে.পি. পাইলট উচ্চ বিদ্যালয়, বারহাট্টা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, বাউসী অর্দ্ধচন্দ্র উচ্চ বিদ্যালয়, রূপগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় ও বারহাট্টা এ.কে. খান দাখিল মাদরাসার পরীক্ষা কেন্দ্রটি আকস্মিক পরিদর্শন করেন। তিনি পরীক্ষার হলে নিরবতা, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ সরেজমিন পর্যবেক্ষণ করেন।

এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহ আলম, বারহাট্টা থানার ওসি খোকন কুমার সাহা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে বারহাট্টা উপজেলায় ও শান্তিপূর্ণভাবে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। অপর দিকে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় রবিবার থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে।

এরমধ্যে কলমাকান্দা সরকারি কলেজ, কলমাকান্দা পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, কলমাকান্দা বালিকা উচ্চ বিদ্যালয়, নাজিরপুর পল্লী জাগরণ উচ্চ বিদ্যালয়, কলমাকান্দা আল জামিয়াতুল ইসলামিয়া ফাজিল মাদ্রাসা ও নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। বাংলা ১ম পত্র পরীক্ষায় বহিস্কার নেই। এছাড়া নাজিরপুর কেন্দ্রে এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেটের দায়িত্ব পালন করছেন সহকারী কমিশনার (ভূমি) মো. শহিদুল ইসলাম।

বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শণ শেষে কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান বলেন, উপজেলায় ছয়টি পরীক্ষা কেন্দ্রে শান্তিপূর্ণভাবে এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে।

জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, সারা দেশের ন্যায় নেত্রকোনায় এবছর ২৯ হাজার ১৭৪ জন পরীক্ষার্থী এসএসসি, দাখিল ও ভোকেশনাল থেকে অংশগ্রহণ করেছে। নেত্রকোনাতে ও শান্তিপূর্ণভাবেই এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। 

বাবু/জেএম 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy