অস্ত্র মামলায় ৩ জনের কারাদণ্ড

ঝিনাইদহ প্রতিনিধি

সারাবাংলা

ঝিনাইদহে অস্ত্র মামলায় ৩ জনের ২৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।আজ রবিবার ঝিনাইদহ সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল জজ মো. নাজিমুদ্দৌলা

2023-04-30T15:26:00+00:00
2023-04-30T15:26:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঝিনাইদহ
অস্ত্র মামলায় ৩ জনের কারাদণ্ড
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩০ এপ্রিল, ২০২৩, ৩:২৬ পিএম   (ভিজিট : ১২৬)
X

ঝিনাইদহে অস্ত্র মামলায় ৩ জনের ২৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ রবিবার ঝিনাইদহ সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল জজ মো. নাজিমুদ্দৌলা এ আদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন কোটচাঁদপুর উপজেলার মো. রেজাউল ইসলাম পাঠান, মিলন ও মধু মল্লিক।  

আদালতের পিপি এডভোকেট ইসমাইল হোসেন জানান, ২০১৬ সালের ২৭ জুন রাতে র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে আসামি রেজাউল ইসলাম পাঠানের কোটচাঁদপুর শহরের আদর্শপাড়ার বাড়িতে কয়েকজন সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী অস্ত্রসহ অবস্থান করছে।

ওই রাতেই র‌্যাবের একটি দল রেজাউল ইসলাম পাঠানের বাড়িতে অভিযান চালিয়ে ১টি রিভালবার, ৪০ রাউন্ড গুলি ৫টি দেশীয় অস্ত্র একসেট পুলিশের পোশাক ১টি ছোরা ও ১টি কুড়াল উদ্ধার করে। সেসময় র‌্যাব আসামিদের হাতেনাতে গ্রেফতার করে। এ ঘটনায় র‌্যাব কোটচাঁদপুর থানায় একটি মামলা দায়ের করে।  

এ মামলায় পুলিশ তদন্ত শেষে ২০১৬ সালের ১ আগস্ট আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।

আদালত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে দোষী প্রমাণিত হওয়ায় অস্ত্র আইনের বিভিন্ন ধারায় আসামিদের প্রত্যেককে ২৪ বছর কারাদণ্ড প্রদান করেন। আসামি রেজাউল ইসলাম পাঠান পলাতক রয়েছে।  

বাবু/জেএম 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy