টেকনাফ থেকে ২ কৃষককে অপহরণ

টেকনাফ প্রতিনিধি

সারাবাংলা

কক্সবাজারের টেকনাফে পাহাড়ের ভেতর পানের বরজে কাজ করার সময় ২ জন কৃষককে অপহরণ করেছে অস্ত্রধারী ডাকাতদল। এসময় আরও

2023-04-30T15:53:59+00:00
2023-04-30T15:53:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টেকনাফ থেকে ২ কৃষককে অপহরণ
টেকনাফ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩০ এপ্রিল, ২০২৩, ৩:৫৩ পিএম   (ভিজিট : ১৭৭)
X

কক্সবাজারের টেকনাফে পাহাড়ের ভেতর পানের বরজে কাজ করার সময় ২ জন কৃষককে অপহরণ করেছে অস্ত্রধারী ডাকাতদল। এসময় আরও দুজনকে অপহরণের চেষ্টাকালে বাধা দেওয়ায় কুপিয়ে জখম করা হয়।

অপহৃতরা হলেন, টেকনাফের বাহারছড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড জাহাজপুরা এলাকার বাচা মিয়ার ছেলে রহিম উদ্দিন (৩৩) ও একই এলাকার সরওয়ার আলমের ছেলে রেদুয়ান (১৮)। আহতরা হলেন, একই এলাকার মো. ইউসুফের দুই ছেলে মো. আব্দুল্লাহ (২৮) ও আব্দুল আমিন (৩০)।

রবিবার সকাল ৭টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুড়া ৬নং ওয়ার্ড নতুন বাজারের পূর্বপাশ সংলগ্ন গহীন পাহাড়ের ভেতর থেকে তাদের অপহরণ করা হয় বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য মো. রফিক।

তিনি জানান, রবিবার সকালে জাহাজপুরা এলাকার স্থানীয় পাহাড়ের ভেতর ৪ জন কৃষক পানের বরজে কাজ করতে গেলে অস্ত্রধারী ১০-১৫ জনের একটি ডাকাতদল তাদের অপহরণের চেষ্টা চালায়। এসময় রহিম উদ্দিন ও রেদুয়ান নামে দুইজন কৃষককে অস্ত্রের মুখে অপহরণ করতে পারলেও মো. আব্দুল্লাহ ও আব্দুল আমিন নামে দুই ভাইকে কুপিয়ে জখম করলেও তারা পালিয়ে আসতে সক্ষম হয়েছে।

তিনি আরও জানান, বিগত কয়েক মাস আগেও ওই এলাকা থেকে আরও ৮জন কৃষককে অপহরণ করা হয়েছিল। পরবর্তীতে তারা ডাকাতদলকে মুক্তিপণ দিয়ে তাদের কবল থেকে ফেরত আসে।

এ ব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হালিম জানান, অপহরণের ঘটনাটি জানার পর দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

বাবু/জেএম 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy