নেছারাবাদ উপজেলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় ২৯৫১ জন শিক্ষার্থীর অংশগ্রহণ

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

সারাবাংলা

পিরোজপুরে নেছারাবাদ উপজেলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় ২৯৫১ জন ছাত্র-ছাত্রী অংশ গ্রহন করে।রবিবার (৩০ এপ্রিল) থেকে সারাদেশে একযোগে

2023-04-30T16:31:55+00:00
2023-04-30T16:35:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নেছারাবাদ উপজেলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় ২৯৫১ জন শিক্ষার্থীর অংশগ্রহণ
নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩০ এপ্রিল, ২০২৩, ৪:৩১ পিএম  আপডেট: ৩০.০৪.২০২৩ ৪:৩৫ পিএম  (ভিজিট : ১৭৯)
X

পিরোজপুরে নেছারাবাদ উপজেলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় ২৯৫১ জন ছাত্র-ছাত্রী অংশ গ্রহন করে।

রবিবার (৩০ এপ্রিল) থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা।

নেছারাবাদ উপজেলায় ১০টি কেন্দ্রে পরীক্ষা শুরু হয়েছে সরকারী স্বরূপকাঠী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, স্বরূপকাঠী কলেজিয়েট একাডেমী, সুটিয়াকাঠী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয, এগার গ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়, শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, পশ্চিম সোহাগদল শহীদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়, ছারছিনা দারুসুন্নাত আলিয়া মাদ্রাসা, ও গনমান সালেহিয়া ফাজিল মাদ্রাসায় পরীক্ষা শুরু হয়েছে।

নেছারাবাদ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মো: জাহাঙ্গীর হোসেন জানান, নেছারাবাদ উপজেলায় এস.এস.সি ও সমমানের পরীক্ষায় ৩টি বিভাগে বিদ্যালয়, মাদরাসা, ও ভোকেশনালে সর্বমোট ২৯৫১ জন ছাত্র-ছাত্রী অংশ গ্রহন করছে। বিদ্যালয় থেকে মোট ২১৪২জন ছাত্র-ছাত্রী, মাদরাসা থেকে ৪৭৭ জন ছাত্র-ছাত্রী, ভোকেশনাল থেকে ৩৩২ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশগ্রহন করেছে। আজ প্রথম দিনে ১০টি পরীক্ষা কেন্দ্রের কোথাও কোন ছাত্র-ছাত্রী বহিস্কার হয়নি, সম্পূর্ণ সুষ্ঠু পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে সরকারি স্বরূপকাঠী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্রে ৬ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলো।

এদিকে এসএসসি পরীক্ষার ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছেন নেছারাবাদ উপজেলা প্রশাসন। পরীক্ষা চলাকালিন সময় ফটোকপির দোকান ছিলো বন্ধ এবং পরীক্ষা কেন্দ্রের আশেপাশের রাস্তায় যানবাহন চলাচল নিষিদ্ধ ছিলো। নেছারাবাদ উপজেলায় প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠু ও নিরাপদ ভূমিকায় পরীক্ষা নিশ্চিত করতে সকল প্রকার প্রস্তুতি ছিলো চোখে পড়ার মতো। পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্রের ভেতর ও বাহিরে পুলিশ সদস্যদের পাশাপাশি থাকছে নির্বাহী ম্যাজিস্ট্রেট।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy