শাহজালালে স্বর্ণসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ৬০২ গ্রাম স্বর্ণসহ মো. ফারুক খাঁ (৫০) নামে একজনকে

2023-05-01T08:10:29+00:00
2023-05-01T08:10:29+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শাহজালালে স্বর্ণসহ গ্রেপ্তার ১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১ মে, ২০২৩, ৮:১০ এএম   (ভিজিট : ১৩৩)
X

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ৬০২ গ্রাম স্বর্ণসহ মো. ফারুক খাঁ (৫০) নামে একজনকে গ্রেপ্তার করছে এপিবিএন।

রোববার রাতে বিমানবন্দরের বহুতল কার-পার্কিং সংলগ্ন মসজিদের প্রধান গেটের সামনের ফুটপাতের উপর থেকে তাকে আটক করা হয়।

এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার এস এম মিজানুর রহমান বলেন, আজ রাত সাড়ে ১২টায় অভিযুক্ত মো. ফারুক খাঁকে বিমানবন্দরের বহুতল কার-পার্কিং সংলগ্ন মসজিদের প্রধান গেটের সামনের ফুটপাত এলাকায় ঘোরাঘুরি করতে দেখে সাদা পোশাকে দায়িত্ব পালন করা এপিবিএনের গোয়েন্দা সদস্যদের সন্দেহ হয়। তাকে চ্যালেঞ্জ করলে তিনি অপ্রাসঙ্গিক উত্তর দিতে থাকেন। এ সময় তাকে আটক করে বিমানবন্দরে এপিবিএনের অফিসে নিয়ে আসা হয়। এপিবিএন অফিসে আসার পর বিস্তারিত জিজ্ঞাসাবাদে অভিযুক্ত স্বীকার করেন যে, তার কাছে স্বর্ণ রয়েছে।

এ সময় তাকে তল্লাশি করা হলে তার পরিহিত কালো রঙ্গের প্যান্টের ডান পকেট থেকে তিনি নিজ হাতে ৪টি গোল্ডবার (ওজন ৪৬৪) এবং ১৩৮ গ্রাম স্বর্ণালংকারসহ মোট ৬০২ গ্রাম স্বর্ণ বের করে দেন। এ সময় তিনি এই স্বর্ণের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়।

এয়ারপোর্ট এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার এস এম মিজানুর রহমান আরও জানান, ঈদ উপলক্ষ্যে এপিবিএন চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এপ্রিল মাসব্যাপী পরিচালিত এই বিশেষ অভিযানে এখন পর্যন্ত প্রায় ৮ কেজির বেশি স্বর্ণ, মোবাইল ফোন, মদ, কসমেটিকস এবং বিপুল পরিমাণ অন্যান্য শুল্কযোগ্য পণ্য জব্দ করা হয় এবং বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হয়।

বাবু/জেএম 





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy