এক্সপ্রেসওয়েতে দুই ট্রাকের সংঘর্ষে ২ জনের মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি

সারাবাংলা

মাদারীপুর শিবচরে দুই ট্রাকের সংঘর্ষে চালক ও হেলপার নিহত হয়েছেন। সোমবার (১ মে) ভোররাত ৩টার দিকে এক্সপ্রেসওয়ের পাচ্চর

2023-05-01T08:24:55+00:00
2023-05-01T08:24:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এক্সপ্রেসওয়েতে দুই ট্রাকের সংঘর্ষে ২ জনের মৃত্যু
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ মে, ২০২৩, ৮:২৪ এএম   (ভিজিট : ১৫৮)
X

মাদারীপুর শিবচরে দুই ট্রাকের সংঘর্ষে চালক ও হেলপার নিহত হয়েছেন। সোমবার (১ মে) ভোররাত ৩টার দিকে এক্সপ্রেসওয়ের পাচ্চর বাখরেরকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বরিশালের বাখেরগঞ্জ উপজেলার শ্যামপুর এলাকার ট্রাকচালক বশির হাওলাদার (৩৬) এবং যশোরের কোতয়ালী উপজেলার সুজলপুর ভেকুটিয়া এলাকার  মো. সুজন মিয়া (২৬)।

শিবচর হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, বরিশালের বাখেরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ফলবাহী ট্রাকটি এক্সপ্রেসওয়ের পাচ্চর সংলগ্ন বাখেররকান্দি এলাকায় নষ্ট হয়ে গেলে ট্রাকের চালক বশির নিচে গিয়ে এটি ঠিক করার চেষ্টা করতে থাকে। এ সময় যশোর থেকে ছেড়ে আসা আমবাহী অপর একটি ট্রাক পেছন থেকে ওই ট্রাকটিকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ট্রাকের নিচে থাকা চালক বশির নিহত হন। অপর ট্রাকের চালকের সহকারী সুজন নিহত হন।

শিবচর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ হেল বাকী বলেন, খবর পেয়ে আমরা দুর্ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করি। বিকল হয়ে যাওয়া ট্রাকের চালক এবং পেছন থেকে ধাক্কা দেওয়া ট্রাকের হেলপার নিহত হয়েছেন। নিহতদের মরদেহ এবং ট্রাক দুটি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।

বাবু/জেএম 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy