টেকনাফে বেড়েই চলছে অপহরণ

কক্সবাজার প্রতিনিধি

সারাবাংলা

কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা পাহাড়ে সন্ত্রাসীরা আরও দুজনকে অপহরণ করেছে। এর দুই দিন আগে আরও ৫ জনকে

2023-05-01T08:27:11+00:00
2023-05-01T08:27:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টেকনাফে বেড়েই চলছে অপহরণ
২ দিনের ব্যবধানে ৭ জন অপহরণ
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ মে, ২০২৩, ৮:২৭ এএম   (ভিজিট : ১৫৭)
X

কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা পাহাড়ে সন্ত্রাসীরা আরও দুজনকে অপহরণ করেছে। এর দুই দিন আগে আরও ৫ জনকে অপহরণের ঘটনা ঘটে। এই নিয়ে টেকনাফে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। 

রোববার (৩০ এপ্রিল) সকালে টেকনাফের বাহারছড়ার জাহাজপুরা পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। অপহৃতরা হলেন, একই এলাকার মো. রহিম (৩২) ও মো. রেদোয়ান (২০)। 

এর আগে বৃহস্পতিবার (২৭ এপ্রিল) অপহৃতরা হয়েছেন, টেকনাফের নয়াপাড়ার রেজিস্টার্ড ক্যাম্পের সি ব্লকের হাবিবুর রহমানের ছেলে মো. বেলাল, মোহাম্মদ ইলিয়াসের ছেলে নূর কামাল, উবায়দুল্লাহর ছেলে নূর আরাফাত, বি ব্লকের মো. রফিকের ছেলে ওসমান ও ডি ব্লকের মাহাত আমিনের ছেলে নুর কামাল।

বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম। তিনি বলেন, ৩০ এপ্রিল সকালে দুজন কৃষক অপহরণের কথা শুনেছি। পরে পুলিশের একটি টিম এলাকায় যায়। এরপর পাহাড়ে অভিযান শুরু করে।

এর আগে ৫ রোহিঙ্গা অপহরণের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, তাদের মধ্যে ৫ জন উদ্ধার হয়েছে। তবে এসব ঘটনার পেছনে কারা আছে তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

বাবু/জেএম 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy