ধূপখোলায় ফের আগুন

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

পুরান ঢাকার গেন্ডারিয়ায় ধূপখোলা মাঠের পাশে একটি বাসায় গ্যাস লিকেজের কারণে আগুন লাগার ঘটনা ঘটেছিল। তবে আগুন নিভে

2023-05-01T12:00:58+00:00
2023-05-01T12:00:58+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ধূপখোলায় ফের আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১ মে, ২০২৩, ১২:০০ পিএম   (ভিজিট : ১৪২)
X

পুরান ঢাকার গেন্ডারিয়ায় ধূপখোলা মাঠের পাশে একটি বাসায় গ্যাস লিকেজের কারণে আগুন লাগার ঘটনা ঘটেছিল। তবে আগুন নিভে যাওয়ায় ঘটনাস্থলে যাওয়ার আগে ফায়ার সার্ভিসের ২ ইউনিট ফিরে আসে।


কিন্তু বেলা ১১টা ২৫ মিনিটে ফায়ার সার্ভিসের কাছে খবর আসে সেখানে আবারও আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২টি রওনা হয়েছে।


সোমবার (১ মে) বেলা ১১টা ৪৮ মিনিটে বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন, ওই ভবনের পাশে আবারও আগুনের সংবাদ পাওয়া গেছে। সূত্রাপুর ফায়ার স্টেশন থেকে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।


তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।


বাবু/জেএম 






  বিষয়:   আগুন 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy