হাওরে কৃষকের জমির ধান কেটে দিল কৃষক লীগ

নেত্রকোণা প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোণার গনেশের হাওরে কৃষক সিদ্দিকুর রহমানের এক একর জমির পাকা বোরো ধান কেটে ঝাড়াই-মাড়াই করে গোলায় তুলে দিয়েছে

2023-05-01T12:36:13+00:00
2023-05-01T12:36:13+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
হাওরে কৃষকের জমির ধান কেটে দিল কৃষক লীগ
নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ মে, ২০২৩, ১২:৩৬ পিএম   (ভিজিট : ১৮০)
X

নেত্রকোণার গনেশের হাওরে কৃষক সিদ্দিকুর রহমানের এক একর জমির পাকা বোরো ধান কেটে ঝাড়াই-মাড়াই করে গোলায় তুলে দিয়েছে বাংলাদেশ কৃষক লীগ। এ সময় কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। তারাও ধানকাটায় অংশগ্রহণ করেন।


সভাপতি কৃষিবিদ সমীর চন্দ বলেন, কৃষকরত্ন শেখ হাসিনার নির্দেশে কৃষক লীগ বিএনপি-জামায়াতের সন্ত্রাস মোকাবিলায় রাজপথে থাকবে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় কৃষকের পাশে কৃষক লীগ ছিল ও থাকবে।


কৃষক লীগের দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, নেত্রকোণা জেলা কৃষক লীগের আহ্বায়ক আব্দুস শহীদ ও সদস্য সচিব মো. আবু তাহেরের তত্ত্বাবধানে স্বেচ্ছায় ধানকাটা কর্মসূচি পালিত হয়।


এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি আকবর আলী চৌধুরী, কৃষিবিদ ডা. নজরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব, সৈয়দ সাগিরুজ্জামান শাকীক, অর্থ সম্পাদক আলহাজ্ব মো. নাজির মিয়া, সহ-দপ্তর সম্পাদক আলহাজ্ব সৈয়দ শওকত হোসেন সানু, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেন বাচ্চু প্রমুখ। 


বাবু/জেএম 






  বিষয়:   কৃষক 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy