কমলগঞ্জে ছেলের দায়ের কোপে বাবার মৃত্যু, ঘাতক ছেলে আটক

আলমগীর হোসেন, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

সারাবাংলা

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের বাঘাছড়া চা বাগানে মাদকাসক্ত ছেলের দায়ের কোপের পিতা নিহত হয়েছে।রবিবার রাত সাড়ে

2023-05-01T12:52:48+00:00
2023-05-01T12:52:48+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কমলগঞ্জে ছেলের দায়ের কোপে বাবার মৃত্যু, ঘাতক ছেলে আটক
আলমগীর হোসেন, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ মে, ২০২৩, ১২:৫২ পিএম   (ভিজিট : ২৪৩)
X


মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের বাঘাছড়া চা বাগানে মাদকাসক্ত ছেলের দায়ের কোপের পিতা নিহত হয়েছে।

রবিবার রাত সাড়ে ১০টার দিকে ঘটনাটি ঘটে। পুলিশ লাশ উদ্ধারসহ ঘাতক ছেলেকে আটক করেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ইসলামপুর ইউনিয়নে অবস্থিত বাঘাছড়া চা বাগানের ৭ নং লাইনের শ্রমিক রবি সর্দারের (৫২) ছেলে লুকেশ ঘাসী (৩০) প্রতি নিয়ত মাদকসেবন করে থাকে। মাদক সেবনের কারনে পিতা রবি সর্দার ছেলে লুকেশ ঘাসিকে বকা-ঝকা করে থাকেন।

এ নিয়ে পিতা-ছেলের মধ্যে মনোমালন্য হয়। প্রায় প্রতিদিনের ন্যায় রবিবার রাতে লুকেশ ঘাসী মাদক সেবন করে বাড়ীতে প্রবেশ করে। এ সময় চৌকিতে (কাঠের তৈরী ঘুমানোর বিছানায়) পিতা রবি সর্দার সোয়ে-সোয়েই ছেলে লুকেশ ঘাসীকে মাদক সেবন করে আসার কারনে বখা-ঝকা করতে থাকে। এ সময় লুকেশ উত্তেজিত হয়ে ঘরে থাকা দা দিয়ে রবি সর্দারের গলার বাম পার্শ্বে আঘাত করলে অতিরিক্ত রক্তক্ষরনে রবি সর্দার বাড়ীতেই মারা যান।

স্থানীয় জনতা লুকেশকে আটক করে পুলিশে সোপার্দ করে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত ১২টায় পুলিশ ঘটনাস্থল থেকে জনতা কর্তৃক আটক লুকেশ ঘাসীকে আটক করে ও ময়নাতদন্তের জন্য রবি সর্দারের লাশ থানায় আনার প্রক্রিয়ায় রয়েছে।

কমলগঞ্জ থানার ওসি তদন্ত আব্দুর রাজ্জাক মাদকাসক্ত ছেলের হাতে পিতার মৃত্যুর ঘটনা স্বীকার বরে বলেন, আমরা ঘাতক খুনি আটক করা হয়েছে ।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy