পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না, বাড়ি ফিরতেই হামলার শিকার জামাল

জান্নাতুল বিশ্বাস, নড়াইল

সারাবাংলা

মামলা হামলার ভয়ে এক বছর এলাকা ছেড়ে পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না, বাড়ি ফিরতেই হামলার শিকার হয়ে

2023-05-01T16:26:03+00:00
2023-05-01T16:26:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না, বাড়ি ফিরতেই হামলার শিকার জামাল
জান্নাতুল বিশ্বাস, নড়াইল
প্রকাশ: সোমবার, ১ মে, ২০২৩, ৪:২৬ পিএম   (ভিজিট : ২২৪)
X

মামলা হামলার ভয়ে এক বছর এলাকা ছেড়ে পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না, বাড়ি ফিরতেই হামলার শিকার হয়ে হাসপাতালে সয্যা নিতে হলো। 

আজ সোমবার (পহেলা মে) সকালে নড়াইলের পুরুলিয়া এলাকায় জামাল শেখ নামে এক চা দোকানী তাদের প্রতিপক্ষের লোকজনের হাতে এ নির্মমতার শিকার হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীর স্বজনদের। গুরুত্বর যখম জামালকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গ্রাম্য আধিপত্যের দ্বন্দ্বে বছর খানেক আগে এলাকায় একটি হত্যাকাণ্ড সংঘঠিত হলে মামলা হামলার ভয়ে পুরুলিয়া গ্রামের জামাল শেখ পরিবার পরিজন নিয়ে গ্রাম ছাড়া হন। সেই থেকে নিদারুন কষ্টে বিভিন্ন জায়গায় কাটানোর এক পর্যায়ে নিরুপায় হয়ে জামাল সোমবার (পহেলা মে) বাড়ি ফিরলে বিনা উস্কানিতেই হামলার শিকার হন। 

এদিন জরুরি প্রয়োজনে বাড়ির পাশের চাঁচুড়ি বাজারে গেলে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র লাঠিশোঠা নিয়ে তার উপর চড়াও হয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি আঘাতে জামালকে গুরুত্বর যখম করে ফেলে রেখে যায়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নড়াইল সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। এ সংক্রান্ত কোনো অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়র কথা জানিয়েছে পুলিশ।

বাবু/জেএম 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy