কালিহাতীতে অজ্ঞাত গাড়ি চাপায় পথচারী নিহত
সোহেল রানা, কালিহাতী (টাঙ্গাইল)
প্রকাশ: সোমবার, ১ মে, ২০২৩, ৬:৫৭ পিএম (ভিজিট : ২২৯)

X
বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতীতে অজ্ঞাত গাড়ির চাপায় এক পথচারীর মৃত্যু হয়েছে।
সোমবার (১ মে) বিকেলে উপজেলার হাতিয়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত পথচারী সিরাজগঞ্জের নাছির উদ্দিন।
বিষয়টি নিশ্চিত করে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম বলেন, বিকেলে বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কের কালিহাতী উপজেলার হাতিয়া এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় এক পথচারী নিহত হয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
-বাবু/এ.এস