কেশবপুরে সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

যশোর প্রতিনিধি

সারাবাংলা

যশোরের কেশবপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। সোমবার রাত ৮টার দিকে কেশবপুর-চুকনগর সড়কের বুজতলায় এ দুর্ঘটনা

2023-05-02T09:16:47+00:00
2023-05-02T09:35:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কেশবপুরে সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু
যশোর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ মে, ২০২৩, ৯:১৬ এএম  আপডেট: ০২.০৫.২০২৩ ৯:৩৫ এএম  (ভিজিট : ১৯০)
X

যশোরের কেশবপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। সোমবার রাত ৮টার দিকে কেশবপুর-চুকনগর সড়কের বুজতলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন খুলনার ডুমুরিয়া উপজেলার বেতগ্রামের আব্দুল মান্নানের ছেলে জাহাঙ্গীর জোয়ার্দ্দার (৪৫) ও তার ছেলে মোস্তাইন (১২) এবং একই উপজেলার মালঞ্চী গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মোস্তফা (২২)।

স্থানীয়রা জানান, রাত ৮টার দিকে ওই সড়কের বুজতলায় বিপরীত দিক থেকে আসা দু’টি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখী সংঘর্ষ হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কেশবপুর থানার ওসি মফিজুল ইসলাম। তিনি জানান, ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরেকজনকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

বাবু/জেএম 





  বিষয়:   সড়ক  দুর্ঘটনা 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy