কুমিল্লায় কলেজ শিক্ষক হত্যা মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড

কুমিল্লা প্রতিনিধি

সারাবাংলা

কুমিল্লা নগরীর বারপাড়া এলাকায় কলেজ শিক্ষক সাইফুল আলম সুজন হত্যা মামলায় ছয়জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার সকাল ১১টায়

2023-05-02T13:25:05+00:00
2023-05-02T13:25:05+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কুমিল্লায় কলেজ শিক্ষক হত্যা মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ মে, ২০২৩, ১:২৫ পিএম   (ভিজিট : ১৬৮)
X

কুমিল্লা নগরীর বারপাড়া এলাকায় কলেজ শিক্ষক সাইফুল আলম সুজন হত্যা মামলায় ছয়জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।


মঙ্গলবার সকাল ১১টায় কুমিল্লা অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫ম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন।


বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা আদালতের এপিপি জাকির হোসেন। রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে জামাল, ইলিয়াস ও জাকির হোসেন আদালতে উপস্থিত ছিলেন। বাকি তিনজন নয়ন, কামাল ও মিঠুন পলাতক।


২০১০ সালের ১০ আগস্ট বিকেলে কুমিল্লা নগরীর বারপাড়া এলাকায় শিক্ষক সাইফুল আজম সুজনকে কুপিয়ে হত্যা করা হয়। পরদিন কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় সুজনের বাবা ১১ জনকে আসামি করে মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ নয়জনের নামে চার্জশিট দাখিল করে।


বাবু/জেএম 





  বিষয়:   মৃত্যুদণ্ড 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy