সড়কে নির্মাণ সামগ্রী রাখায় ৪০ হাজার টাকা জরিমানা

নোয়াখালী প্রতিনিধি

সারাবাংলা

নোয়াখালীর বেগমগঞ্জে চৌমুহনী-ফেনী মহাসড়কের ওপর নির্মাণ সামগ্রী রাখায় ২ ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২

2023-05-03T08:46:11+00:00
2023-05-03T08:46:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সড়কে নির্মাণ সামগ্রী রাখায় ৪০ হাজার টাকা জরিমানা
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ মে, ২০২৩, ৮:৪৬ এএম   (ভিজিট : ১৫০)
X

নোয়াখালীর বেগমগঞ্জে চৌমুহনী-ফেনী মহাসড়কের ওপর নির্মাণ সামগ্রী রাখায় ২ ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


মঙ্গলবার (২ মে) বিকেলে উপজেলার সেতুভাঙ্গা ও সুরোগো পোল এলাকায় ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে।


এ অভিযানে নেতৃত্ব দেন বেগমগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াসির আরাফাত। অভিযানে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ সহযোগিতা করেছে।


উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াসির আরাফাত বলেন, দুর্ঘটনা ও যানজট নিরসনের মাধ্যমে নিরাপদ মহাসড়ক নিশ্চিতকরণে জেলা প্রশাসকের কঠোর নির্দেশনা রয়েছে। কেননা সাম্প্রতিক সময়ে মহাসড়কে একাধিক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে। তাই সড়কের পাশে বালু, সিমেন্ট, পাথর, ইট ইত্যাদি রেখে মানুষ ও যানবাহন চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।


বাবু/জেএম 





  বিষয়:   জরিমানা 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy