কক্সবাজারে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি

সারাবাংলা

কক্সবাজারের চকরিয়ায় তুচ্ছ বিষয় নিয়ে বাকবিতণ্ডার জেরে ছুরিকাঘাতে মো. আজিজুর রহমান (৩৫) নামে এক চিংড়িঘের কর্মচারী খুন হয়েছেন।মঙ্গলবার

2023-05-03T09:36:11+00:00
2023-05-03T09:36:11+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
কক্সবাজারে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ মে, ২০২৩, ৯:৩৬ এএম   (ভিজিট : ১৩৫)
X

কক্সবাজারের চকরিয়ায় তুচ্ছ বিষয় নিয়ে বাকবিতণ্ডার জেরে ছুরিকাঘাতে মো. আজিজুর রহমান (৩৫) নামে এক চিংড়িঘের কর্মচারী খুন হয়েছেন।  

মঙ্গলবার (২ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের চিংড়িজোন নতুনঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আজিজ ডুলাহাজারা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের দক্ষিণ বালুচর এলাকার ছালেহ আহমদের ছেলে ও চিংড়িঘের কর্মচারী।  
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত ৭-৮ দিন আগে জমির উদ্দিনের মালিকানাধীন চিংড়ি ঘেরের রান্নাঘরের সৌরবিদ্যুতের বাতি নিয়ে যায় পার্শ্ববর্তী এহছানের মালিকানাধীন চিংড়িঘেরের কর্মচারী আজিজ।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে চিংড়িঘরে যাওয়ার পথে জমির উদ্দিনের কর্মচারী মো. ইসহাক বাতি ফেরত না দেওয়ার কারণ জিজ্ঞেস করে আজিজের কাছে। এক পর্যায়ে বাকবিতণ্ডার জেরে ইসহাক তার কোমরে থাকা ছুরি বের করে আজিজের পেটে ঢুকিয়ে দেয়। এসময় ঘটনাস্থলে মারা যায় আজিজ। ঘটনার পরপরই ঘাতক ইসহাক পালিয়ে যায়।

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ আবদুল জব্বার বলেন, নিহত আজিজের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িত ব্যক্তিকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।  

বাবু/জেএম 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy