সাংবা‌দিক‌দের মর্যাদা ও অধিকার আদা‌য়ের দাবিতে বিশ্ব মুক্ত গণমাধ‌্যম দিবস পা‌লিত

জাকা‌রিয়া হৃদয়, পটুয়াখালী

সারাবাংলা

বিশ্ব মুক্ত গণমাধ‌্যম দিবস উপল‌ক্ষে সাংবা‌দিক‌দের মর্যাদা এবং অধিকার আদায়সহ সাংবা‌দিক নির্যাতন ব‌ন্ধে যু‌গোপ‌যো‌গি আইন প্রনয়ন ও ডি‌জিটাল

2023-05-03T13:19:05+00:00
2023-05-03T13:19:05+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
পটুয়াখালী‌
সাংবা‌দিক‌দের মর্যাদা ও অধিকার আদা‌য়ের দাবিতে বিশ্ব মুক্ত গণমাধ‌্যম দিবস পা‌লিত
জাকা‌রিয়া হৃদয়, পটুয়াখালী
প্রকাশ: বুধবার, ৩ মে, ২০২৩, ১:১৯ পিএম   (ভিজিট : ২৭৫)
X


বিশ্ব মুক্ত গণমাধ‌্যম দিবস উপল‌ক্ষে সাংবা‌দিক‌দের মর্যাদা এবং অধিকার আদায়সহ সাংবা‌দিক নির্যাতন ব‌ন্ধে যু‌গোপ‌যো‌গি আইন প্রনয়ন ও ডি‌জিটাল নিরাপত্তা আই‌নের সং‌শোধ‌নের দাবী জা‌নি‌য়ে পটুয়াখালী‌তে মানববন্ধন কর্মসূচী ও সমা‌বেশ অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। বুধবার সকাল ১০টায় পটুয়াখালী প্রেসক্লা‌বের সাম‌নে প্রেসক্লা‌বের আ‌য়োজ‌নে এ কর্মসূচী অনু‌ষ্ঠিত হয়।

প্রেসক্লা‌বের সাধারণ সম্পাদক জাকা‌রিয়া হৃদয়ের সঞ্চালনায় অন‌্যান‌্যদের ম‌ধ্যে বক্তব‌্য রা‌খেন প্রেসক্লা‌বের ভারপ্রাপ্ত সভাপ‌তি এড‌ভো‌কেট সোহরাব হো‌সেন, সা‌বেক সভাপ‌তি নির্মল কুমার র‌ক্ষিত, সা‌বেক সাধারণ সম্পাদক জালাল আহ‌মেদ, সাবেক কোষাধ‌্যক্ষ শংকর লাল দাস।

মানববন্ধন সমা‌বে‌শে বক্তারা ব‌লেন, গত ৩ মা‌সে ৫৬জন সাংবা‌দিক নিগৃ‌হের শিকার হ‌য়ে‌ছেন। দে‌শে ডি‌জিটাল নিরাপত্তা আই‌নে যত মামলা হ‌য়ে‌ছে তার এক চতুর্থাংশ হ‌য়ে‌ছে সাংবা‌দিক‌দের বিরু‌দ্ধে। সাংবা‌দিক‌দের কন্ঠ‌রোধ কর‌তে ডি‌জিটাল সিকিউ‌রিটি আই‌নের ক‌য়েক‌টি কা‌লো ধারা সং‌শোধন করা খুব জরুরী দরকার। সাংবা‌দিকরা ব‌লেন, সংবাদপত্র বা সাংবা‌দিকরা রা‌ষ্ট্রের চতুর্থ স্তম্ভ। অথচ তারা স্বাধীন সাংবা‌দিকতা কর‌তে পার‌ছেনা। স্বাধীন সাংবা‌দিকতায় বাংলা‌দেশ অ‌নেক পিছ‌নে প‌ড়ে আ‌ছে। ৩৩বছর আ‌গে স্বীকৃতপ্রাপ্ত আন্তর্জা‌তিক মুক্ত গণমাধ‌্যম দিবস পা‌লিত হ‌য়ে আস‌লেও আজও সাংবা‌দিকরা মুক্ত ভা‌বে সাংবা‌দিকতা কর‌তে পার‌ছেনা।

প্রেসক্লা‌বের সাধারণ সম্পাদক জাকা‌রিয়া হৃদয় ব‌লেন, স্বাধীন সাংবা‌দিকতায় মা‌লিক পক্ষ ও সম্পাদক‌দের অ‌নেক ভূ‌মিকা র‌য়ে‌ছে। রা‌ষ্ট্রের যেমন দা‌য়িত্ব র‌য়ে‌ছে গণমাধ‌্যমকর্মী‌দেরও অ‌নেক দা‌য়িত্ব র‌য়ে‌ছে। সে দা‌য়িত্বগ‌ু‌লো য‌থেষ্টভা‌বে পালন কর‌লে দে‌শে সাংবা‌দিক নির্যাতন অ‌নেকাং‌শে ক‌মে যা‌বে। তি‌নি ব‌লেন, আজ দে‌শের সকল সি‌ডিয়া কেন যেন সম‌ঝোতার সি‌স্টে‌মে প‌রিনত হ‌য়ে‌ছে। এখান থে‌কে বে‌রি‌য়ে আস‌তে হ‌বে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy