কৃষকের ধান কেটে দিলো কুয়েট ছাত্রলীগ

সৈকত মোঃ সোহাগ, খুলনা প্রতিনিধি

সারাবাংলা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) সংলগ্ন তেলীগাতি গ্রামের দরিদ্র কৃষকের কয়েক বিঘা জমির পাকা ধান কেটে ঘরে

2023-05-03T14:35:03+00:00
2023-05-03T14:35:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কৃষকের ধান কেটে দিলো কুয়েট ছাত্রলীগ
সৈকত মোঃ সোহাগ, খুলনা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ মে, ২০২৩, ২:৩৫ পিএম   (ভিজিট : ৪৮৮)
X


খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) সংলগ্ন তেলীগাতি গ্রামের দরিদ্র কৃষকের কয়েক বিঘা জমির পাকা ধান কেটে ঘরে তুলে দিলো কুয়েট ছাত্রলীগের নেতাকর্মীরা।

সোমবার (১ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত কুয়েট ছাত্রলীগের নেতাকর্মীরা এ কাজ করেন। এ সময় কুয়েট ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রুদ্রনীল সিংহ শুভ, সাবেক উপ-কর্মসূচী ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক জগন্নাথ দে, ছাত্রলীগ নেতা সরদার শফিকুল ইসলাম, দীপ্র দাস কুন্ডু, রাকিবুল ইসলাম অভি, তানভীর হাসান, তৌফিক জিয়া, নুরুল হুদাসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা, কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

তেলীগাতি গ্রামের কৃষক রহিম শেখ বলেন, কয়দিন আগেই জমির ধান পাকি গেলিও কিষেণ না পাইয়ে ধান কাটতি পাত্তিছেলাম না। মাঠে ধান নষ্ট হয়ি যাতিছেলো। ছাত্রলীগের ছাওয়ালরা কোন টাকা পয়সা ছাড়া ধান কাটি দিছে। তাগের কাজে আমি ম্যালা খুশি।
এ বিষয়ে কুয়েট ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রুদ্রনীল সিংহ শুভ বলেন, “কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক সারা দেশের অসচ্ছল কৃষক বিশেষ করে যারা শ্রমিকের অভাবে ধান কাটতে পারছেন না, তাদের ধান কেটে দেয়ার আহ্বান জানান। সে আহ্বানে সাড়া দিয়ে দরিদ্র কৃষকের ধান কাটতে নেমে পড়ি।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার বলেন, এদেশের কৃষক, শ্রমিকরাই আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। শহরে বসবাস করলেও আমাদেরকে শিকড় ভুলে গেলে চলবে না। ফসল ফলাতে আমাদের কৃষকদের কি ধরণের পরিশ্রম করতে হয়, তা নতুন প্রজন্মকে জানতে হবে। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এ উদ্যোগকে আমি সাধুবাদ জানাই।”

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy