ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ১৬ জন

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬ জন। আজ বুধবার (৩ মে) স্বাস্থ্য

2023-05-03T16:52:13+00:00
2023-05-03T16:52:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ১৬ জন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩ মে, ২০২৩, ৪:৫২ পিএম   (ভিজিট : ১৩২)
X


দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬ জন। আজ বুধবার (৩ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বর্তমানে দেশে সর্বমোট ৭৮ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৫৬ জন এবং ঢাকার বাইরে ১৮ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩ মে পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট এক হাজার ৫৩ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৫৬৪ জন এবং ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৪৮৯ জন । একই সময়ে দেশে মোট ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগী ৯৬৮ জন। এরমধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগী ৫০০ জন এবং ঢাকার বাইরে ৪৬৮ জন রয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত কোনো রোগী মারা যাননি। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১১ জনের মৃত্যু হয়েছে।

-বাবু/এ.এস





  বিষয়:   ডেঙ্গু  আক্রান্ত 



Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy