ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

সারাবাংলা

নোয়াখালীর চাটখিলে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু হয়েছে।বুধবার দুপুরে উপজেলার পশ্চিম শোশালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায়

2023-05-04T10:21:51+00:00
2023-05-04T10:21:51+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩, ১০:২১ এএম   (ভিজিট : ১৩৪)
X

নোয়াখালীর চাটখিলে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু হয়েছে। 

বুধবার দুপুরে উপজেলার পশ্চিম শোশালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে। আটককৃতরা হলেন, ইয়াকুব, ফয়েজ ও রাফি।

নিহত আবুল বাশার (৪০) পরকোর্ট ইউনিয়নের পশ্চিম শোশালিয়া গ্রামের দেওয়ান বাড়ির মঞ্জুর আহমেদের ছেলে।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আবুল বাশারের সাথে দীর্ঘদিন ধরে একই বাড়ির ফয়েজ উল্লাহর (৪৫) জমি নিয়ে বিরোধ চলছে। বুধবার দুপুরের দিকে নিহত আবুল বাশার বাড়ির পাশের একটি ক্ষেতে কাজ করছিল। ওই সময় পূর্ব বিরোধের জের ধরে একই বাড়ির ফয়েজ উল্লাহর ছেলে মো. রাফির নেতৃত্বে ৮-১০ জন তার ওপর হামলা করে।

এ সময় রাফি লাঠি দিয়ে বাশারের মাথায় আঘাত করলে তিনি অচেতন হয়ে মাটিতে পড়ে যান। তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।   

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াস উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।

বাবু/জেএম 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy