আমগো কষ্ট দেহার কেউ নাই

সোহেল খান দূর্জয়, নেত্রকোনা

সারাবাংলা

'আমগো দেহার কেউ নাই। নেতারা আহে কাচি কাইড়া নিয়া ধানে হাত লাগায়া একটা ছবি তুইলা যায়গা, একটু পরে

2023-05-05T00:10:47+00:00
2023-05-05T00:10:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আমগো কষ্ট দেহার কেউ নাই
ফটোসেশন বন্দী হচ্ছে আমাদের মতো কৃষকের কষ্টের ফসল
সোহেল খান দূর্জয়, নেত্রকোনা
প্রকাশ: শুক্রবার, ৫ মে, ২০২৩, ১২:১০ এএম   (ভিজিট : ২৯৮)
X

'আমগো দেহার কেউ নাই। নেতারা আহে কাচি কাইড়া নিয়া ধানে হাত লাগায়া একটা ছবি তুইলা যায়গা, একটু পরে ফেইসবুকে ভাইরাল। তাদের কাম ঠিকই অয়, কিন্তু আমগো যে ক্ষতি হয়, হেইডা দেখবো কেডা। হেরা ধানগুলা যে ক্ষেত ভইরা ছিডায়া রাইখা যায়, হেইডা গুছাবো কেডা।' এমনভাবেই নিজের মনের ক্ষোভ জানাচ্ছিলেন নেত্রকোনা জেলার মদন উপজেলার ফতেপুর ইউনিয়নের বাসিন্দা আলতু মিয়া মনের ক্ষোভে এই কথা গুলো বলেছেন। 

তাই এই দুর্যোগে কৃষকদের সাহায্যে এগিয়ে এসেছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। স্বেচ্ছাশ্রমেই কেটে দিচ্ছেন ক্ষতিগ্রস্ত কৃষকের ধান। শুধু স্বেচ্ছেসবী সংগঠনই নয় দুঃসময়ে শ্রমিক সংকটে পড়া কৃষকের পাশে দাড়িয়েছেন বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী, ছাত্র, শিক্ষক, এমপি, মন্ত্রী ও প্রশাসনের কর্মকর্তারাও।

ইতোমধ্যে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগের নেতৃবৃন্দের কৃষকের ধান কেটে দেয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে। এদিকে রাজনৈতিক দলের বিভিন্ন অঙ্গ-সংগঠনের লোকজন কৃষকের ধান কাটার জন্য মাঠে নামলেও কৃষকদের অভিযোগ ওইসব নেতাকর্মীরা ধান কাটতে গিয়ে উল্টো তাদের ফসলের চরম ক্ষতিধাসন করছে। একজন নেতা ধান কাটতে গেলে সাথে ১০ জন যাচ্ছেন ছবি তুলতে। আবার ক্ষেতে বসেই মোবাইলে লাইভ দিতে ও ছবি তুলতে গিয়ে নষ্ট করছেন ফসল। তাদের অর্জিত ফসল।

অভিযোগ উঠেছে, বেশকিছু জায়গায় কৃষকের ধান কাটার নামে নিছক ফটোসেশন করেছে নেতাকর্মীরা। ধান কাটার নামে পায়ে মুড়ে নষ্ট করেছে কৃষকের পাকা ধান। নেতা-নেত্রীরা ধান কাটার নামে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ায় ক্ষুব্ধ প্রতিকৃয়া দেখিয়েছে বিভিন্ন এলাকার কৃষকরা। প্রকাশ করেছেন বিরক্তিও। 

নেতারা ধান কাটছেন পাঞ্জাবি, স্যুট, টাই, নতুন শার্ট, প্যান্ট, বেল্ট পরে। কেউ কেউ অফিসের পোশাকেও ধান কেটে বা ২-১ আটি ধান মাথায় নিয়ে সামাজিক মাধ্যমে ছবি প্রকাশ করছে। পুরুষের পাশাপাশি কিছু নারী নেত্রীও ধান কাটতে মাঠে নেমেছেন। এমনকি ইতিমধ্যে দেশের বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের ফটোসেশনসহ ধান নষ্ট করার প্রতিবেদনও প্রকাশ হয়েছে বিভিন্ন গণমাধ্যমে।

এমন অবস্থায় বিশ্লেষকেরা বলছেন, দুর্যোগে যারা কৃষকদের পাশে দাড়িয়েছে তাদের সাদুবাদ জানাই। তবে যারা সাহায্যের নামে শুধুই লোক দেখানো ফটোসেশন করেছেন। তারা কৃষকের সাথে প্রতারণা করেছেন। এজন্য তাদের শাস্তি হওয়া উচিত। নেতারা সংকটে পড়া কৃষকের পাশে দাড়িয়েছে ভাল কথা কিন্তু কাউকে উপকার করে সেটা প্রকাশ করলে সেটার কোন মূল্যে থাকে না। কিছু এলাকায় ফটোসেশন নয় ছাত্রলীগের নেতারা প্রকৃত পক্ষেই কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছেন। তাদের থেকেই অন্যান্য সিনিয়র নেতাদের শেখা উচিত বলে মনে করেন এই বিশ্লেষকেরা।

জানা গেছে, ছাত্রলীগের ধান কাটা কর্মসূচি প্রশংসিত হওয়ায় কিছু এমপি ও আওয়ামী লীগের নেতা-নেত্রী রাস্তার পাশে গাড়ি থামিয়ে দলবল নিয়ে বিভিন্ন ধান খেতে গিয়ে ধান কেটে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিচ্ছেন। অনেক পত্রিকায় এই ছবিগুলো প্রকাশও করছে।

এভাবে নামিদামি ব্যক্তিদের কান্ডকীর্তি কৃষকদের মাঝেও বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেছে। এমনকি আওয়ামী লীগের ভিতরেও সমালোচনা হচ্ছে। অনেকে বলছেন, এভাবে বিতর্ক সৃষ্টির কোনো মানে নেই। ছাত্রলীগ প্রথমে সঠিকভাবে মাঠে গিয়ে কাজ করেছিল, যা প্রধানমন্ত্রী নিজেও প্রশংসা করেছেন।

এছাড়াও গণমাধ্যমও ছাত্রলীগের প্রশংসা করে সংবাদ পরিবেশনও হয়েছে। এ বিষয়টি দেখার পরে অনেক রাজনীতিবিদ, এমপি ও আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা বিভিন্ন এলাকায় গিয়ে ধান কাটার ছবি তুলে ফেসবুকে দিতে শুরু করেছেন। ঢাকার কিছু নায়িকাকেও এ ধরনের কাজ করতে দেখা গেছে। এদিকে বারহাট্টায় (৩ এপ্রিল) গনমাধ্যমে উঠে আসে কেন্দ্রীয় কৃষক লীগের ধান কেটে লোক দেখানো ফটোসেশনের চিত্র। এতে স্থানীয় কৃষকরা নেতাদের উপর ক্ষুব্ধ হয়। শুধু বারহাট্টা নয় সারাদেশে নেতাকর্মীদের ধান কাটার ফটোসেশন নিয়ে বেশ কয়কদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে আলোচনা সমালোচনার ঝড়।

ভুক্তভোগী কৃষকদের অভিযোগ, ধান কেটে সাহায্য করতে অনেকে আসছে কিন্তু তারা ১০-২০ ধান কেটে ছবি তুলেই চলে যাচ্ছে। মূলত ধান ক্ষেতে ছবি তোলার পরপরই ধান কাটার শ্রমিকরা উধাও হয়ে যাচ্ছে। কেউ কেউ আবার জোর করে কাস্তে কেড়ে নিয়ে শ্রমিকদের কাজে ব্যাঘাত সৃষ্টি করছে।

এদিকে নেত্রকোণার কেন্দুয়া এলাকায় ধান কাটার ফটোসেশন করেছেন কেন্দ্রীয় নেতারা তাদের ধান কাটার ছবির ফটোসেশন নিয়ে সোস্যাল মিডিয়ায় বইছে সমালোচনার ঝড়। এতে তাদের পায়ের তলায় পড়ে ক্ষেতের অনেক ধান নষ্ট হয়ে যায়। এবং কিছু সময় ধান কাটে ও ছবি ফটোসেশন করে। ক্ষেতের কৃষকেরা অভিযোগ করে বলেন, তারা মূলত ধান কাটার অভিনয় করে ছবি তুলে চলে যায়। তারা কৃষকদের ধান কাটায় কোন সহায়তা করেননি। ইতোমধ্যে ধান কাটার নামে ছবি তোলার হিড়িক নিয়ে সচেতন নাগরিকরা অনেকে প্রশ্নও তুলছেন।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি সৈয়দ ইশতিয়াক রেজা তার ব্যাক্তিগত ফেসবুকে লিখেছেন- কাঁচা ধান কাটা হল সারা অশ্রুজলে দেখে কৃষক একেলা।

বাবু/জেএম 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy