ভোলায় ইয়াবাসহ আটক ২

ভোলা প্রতিনিধি

সারাবাংলা

ভোলায় ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে ভোলার ডিবি পুলিশ। বৃহস্পতিবার বিকালে ভোলার ইলিশা সড়কের পাইলট

2023-05-05T08:52:07+00:00
2023-05-05T08:52:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভোলায় ইয়াবাসহ আটক ২
ভোলা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৫ মে, ২০২৩, ৮:৫২ এএম   (ভিজিট : ১৮৫)
X

ভোলায় ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে ভোলার ডিবি পুলিশ। বৃহস্পতিবার বিকালে ভোলার ইলিশা সড়কের পাইলট এলাকা থেকে তাদের আটক করা হয়।


ভোলার ডিবি পুলিশের এসআই আসাদুজ্জামান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মো. জাহাঙ্গীর (৫৫) ও মফিজ (৫৪) নামে দুইজনকে ইয়াবাসহ আটক করা হয়। তাদের উভয়ের বাড়ি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায়।


আটক ব্যক্তিদের বরাত দিয়ে এসআই আসাদুজ্জামান জানান, তারা দুইজন কুমিল্লা থেকে ইয়াবার চালান নিয়ে ভোলায় এসেছিল।


ডিবির ওসি এনায়েত হোসেন জানান, মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে আরও একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটক ব্যক্তিদের সঙ্গে কে বা কারা জড়িত আছে, তা খতিয়ে দেখা হচ্ছে।


বাবু/জেএম 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy