ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর তেজগাঁও থানার কারওয়ান বাজার রেল ক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (২০) এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪

2023-05-05T09:19:00+00:00
2023-05-05T09:19:00+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৫ মে, ২০২৩, ৯:১৯ এএম   (ভিজিট : ১৮২)
X

রাজধানীর তেজগাঁও থানার কারওয়ান বাজার রেল ক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (২০) এক যুবক নিহত হয়েছেন।


বৃহস্পতিবার (৪ মে) রাত সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ওই কিশোরের মৃত্যু হয়।


বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক(এসআই) আমিনুল কবির বলেন, বৃহস্পতিবার রাতে কারওয়ান বাজার এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবক গুরুতর আহত হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আমরা বিষয়টি কমলাপুর রেলওয়ে থানাকে জানিয়েছি।


তিনি আরও বলেন, যেহেতু ট্রেনে কাটা পড়েছে তাই বিষয়টি কমলাপুর রেলওয়ে পুলিশ তদন্ত করছে। এখন পর্যন্ত ওই যুবকের নাম পরিচয় জানতে পারিনি। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।


বাবু/জেএম 






Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy