রাজবাড়ীতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মেহেদী হাসান, রাজবাড়ী

সারাবাংলা

রাজবাড়ীতে ২ কেজি গাঁজাসহ মো. লতিফ মোল্লা (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

2023-05-05T09:49:21+00:00
2023-05-05T09:49:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজবাড়ীতে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
মেহেদী হাসান, রাজবাড়ী
প্রকাশ: শুক্রবার, ৫ মে, ২০২৩, ৯:৪৯ এএম   (ভিজিট : ১৩৮)
X

রাজবাড়ীতে ২ কেজি গাঁজাসহ মো. লতিফ মোল্লা (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। তিনি রাজবাড়ী সদর উপজেলার গোপালপুর গ্রামের মৃত কাসেম মোল্যার ছেলে।

বৃহস্পতিবার বিকেল  রাজবাড়ী সদরের গোপালপুর লতিফ মোল্লার বসত-বাড়ির দো-চালা টিনের ঘরের ভেতর অভিযান পরিচালনা করে। এসময় রাজবাড়ী সদর উপজেলার গোপালপুর গ্রামের কাশেম মোল্লার ছেলে মো. লাল চাঁদ মোল্লা (৩৮) সুকৌশলে পালিয়ে যায়।

রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মিলন চন্দ্র বর্মন, এসআই মো. মোতালেব হোসেন, এএসআই মো. আশরাফ আলী, এএসআই কাশেম মিয়া সঙ্গীয় ফোর্স সহ মো. লতিফ মোল্লার বসত বাড়ির দো-চালা টিনের ঘরের ভেতর অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে লতিফ মোল্লাকে ২ কেজি গাঁজাসহ হাতে-নাতে গ্রেপ্তার করা হয়েছে। এসময় একাধিক মাদক মামলার আসামি মো. লাল চাঁদ মোল্লা কৌশলে পালিয়ে যায়। এ ব্যাপারে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

বাবু/জেএম 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy