সৈকতে ভেসে এলো অর্ধগলিত ডলফিন

কুয়াকাটা প্রতিনিধি

সারাবাংলা

কুয়াকাটা সৈকতে গভীর রাতে ভেসে এসেছে অর্ধগলিত ইরাবতী প্রজাতির ডলফিন। ৯ ফুট ২ ইঞ্চি দৈর্ঘ্যর ডলফিনটির শরীরের অধিকাংশ

2023-05-05T11:21:03+00:00
2023-05-05T11:53:46+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সৈকতে ভেসে এলো অর্ধগলিত ডলফিন
কুয়াকাটা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৫ মে, ২০২৩, ১১:২১ এএম  আপডেট: ০৫.০৫.২০২৩ ১১:৫৩ এএম  (ভিজিট : ১৫৪)
X


কুয়াকাটা সৈকতে গভীর রাতে ভেসে এসেছে অর্ধগলিত ইরাবতী প্রজাতির ডলফিন। ৯ ফুট ২ ইঞ্চি দৈর্ঘ্যর ডলফিনটির শরীরের অধিকাংশ চামড়া উঠে গেছে। বৃহস্পতিবার (৪ মে) দিবাগত রাত ১২টার দিকে কুয়াকাটা ট্যুরিজম পার্ক সংলগ্ন সৈকতে ডলফিনটি ভেসে এসেছে।

কুয়াকাটা ট্যুরিজম ব্যবসায়ী হোসাইন আমির বলেন, রাত ১২ টার দিকে মৃত ডলফিনটি জোয়ারের স্রোতে ভেসে এসে ট্যুরিজম পার্ক সংলগ্ন সৈকতে আটকে পড়ে। এটির মাথায় ও লেজে জালে আটকানোর চিহ্ন রয়েছে।

গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ড ফিশ-এর ইকোফিশ-২ প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা বলেন, কুয়াকাটা সৈকতে ভেসে আসা ডলফিনটি ইরাবতী প্রজাতির। এটি জেলেদের জালে আটকা পড়ে মারা যেতে পারে। বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ, আমি রাতে খবর পেয়ে ওখানকার বিট কর্মকর্তাকে মৃত ডলফিনটি বালুচাপা দেওয়ার নির্দেশ দিয়েছি।

-বাবু/এ.এস






  বিষয়:   লন্ডন  প্রধানমন্ত্রী 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy