আখাউড়ায় বিয়ারসহ আটক ১

রুবেল আহমেদ, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া)

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদকবিরোধী অভিযানে ৩০ বোতল ভারতীয় বিয়ারসহ শাহিন চৌধুরী(৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে

2023-05-05T11:56:15+00:00
2023-05-05T11:56:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আখাউড়ায় বিয়ারসহ আটক ১
রুবেল আহমেদ, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: শুক্রবার, ৫ মে, ২০২৩, ১১:৫৬ এএম   (ভিজিট : ২৫৮)
X

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদকবিরোধী অভিযানে ৩০ বোতল ভারতীয় বিয়ারসহ শাহিন চৌধুরী(৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের ধর্মনগর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক শাহীন চৌধুরী ধর্মনগর গ্রামের হারুন চৌধুরীর পুত্র।

শুক্রবার (৪ মে) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে পুলিশ। তারা জানায়, জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোবারক আলম, এএসআই রনি বড়ুয়া ও এএসআই মোঃ আলমগীর হোসেনের সমন্বয়ে গঠিত একটি চৌকস টিম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের ধর্মনগর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ওই জায়গা থেকে ৩০ বোতল ভারতীয় বিয়ারসহ তাকে আটক করা হয়।

আখাউড়া থানার ওসি আসাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, শাহীন চৌধুরীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শুক্রবার সকালে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে পূর্বেও একটি মাদক মামলা রয়েছে। আমাদের অভিযান নিয়মিত চলছে। যেকোনো মূল্যে মাদক নিয়ন্ত্রণ করা হবে।

বাবু/জেএম 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy