হাতীবান্ধায় বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১

লালমনিরহাট প্রতিনিধি

সারাবাংলা

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ সাইফুল ইসলাম (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

2023-05-05T12:39:33+00:00
2023-05-05T12:39:33+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
হাতীবান্ধায় বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৫ মে, ২০২৩, ১২:৩৯ পিএম   (ভিজিট : ২৬০)
X

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ সাইফুল ইসলাম (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।


শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার নওদাবাস ইউনিয়ন পরিষদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাইফুল ইসলাম উপজেলার পূর্ব নওদাবাস গ্রামের আব্দুল গফুরের ছেলে।  


হাতীবান্ধা থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার নওদাবাস ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ মাদক ব্যবসায়ী সাইফুল ইসলামকে আটক করা হয়।


এ সময় তার কাছে থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড তাজা বুলেট, একটি ম্যাগজিন ও ১৭৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। 


হাতীবান্ধার বি সার্কেল (এসপি) ফরহাদ ইমরুল কায়েস তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। রিপোর্ট লেখা পর্যন্ত গ্রেফতারকৃতের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছিল জানিয়ে তিনি বলেন, মামলার প্রক্রিয়া শেষ হলে তাকে লালমনিরহাট আদালতে পাঠানো হবে।


বাবু/জেএম 





  বিষয়:   হাতীবান্ধা 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy