সিরাজগঞ্জে মালবাহী ট্রেন লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

লাইন পরিবর্তনের সময়ে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মালবাহী ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে রাজধানী ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ

2023-05-05T17:29:23+00:00
2023-05-05T17:29:23+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
সিরাজগঞ্জে মালবাহী ট্রেন লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৫ মে, ২০২৩, ৫:২৯ পিএম   (ভিজিট : ২০৩)
X


লাইন পরিবর্তনের সময়ে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মালবাহী ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে রাজধানী ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

শুক্রবার (৫ মে) দুপুর ২টার দিকে উল্লাপাড়া স্টেশন এলাকায় ঘটনাটি ঘটে। ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

সিরাজগঞ্জ রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ আহসান ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, উল্লাপাড়া স্টেশন এলাকায় ওই মালবাহী ট্রেনটি সান্টিং (ঘুরানো) করা হচ্ছিল। এ সময় হঠাৎ ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। তবে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ ও খুলনার রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ঘটনাস্থলে রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা আসছেন। তারপর ট্রেনটি দ্রুত সরানোর ব্যবস্থা করা হবে।

উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. ফেরদৌস হাসান বলেন, খালি ও ভর্তি কয়েকটি মালবাহী ট্রেন স্টেশনে থাকে। সেখান থেকে মালবাহী এই ট্রেনটি ঘুরিয়ে লাইন পরিবর্তন করা হচ্ছিল। এ সময় এর দুটি বগি লাইনচ্যুত হয়। তবে এখন দুই ঘণ্টার মধ্যে কোনো ট্রেন না থাকায় এই মুহূর্তে সমস্যা হচ্ছে না। তবে দ্রুত সরিয়ে ফেলতে না পারলে ট্রেন যোগাযোগ বন্ধ থাকবে। ট্রেনটি উদ্ধারে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

-বাবু/এ.এস





  বিষয়:   সিরাজগঞ্জ  রেল 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy